সর্বশেষ খবরঃ

ব্রাজিলকে হারিয়ে অভিনন্দন জানিয়েছেন মেসি

ব্রাজিলকে হারিয়ে অভিনন্দন জানিয়েছেন মেসি
ব্রাজিলকে হারিয়ে অভিনন্দন জানিয়েছেন মেসি

দক্ষিণ আমেরিকান অঞ্চলের চূড়ান্ত পর্বের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে হাভিয়ের মাসচেরানোর দল। দলের এমন জয়ে উচ্ছ্বসিত আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি।

ছোটদের এই জয়ে অনুপ্রেরণা জুগিয়ে অভিনন্দন জানিয়েছেন মেসি। ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন মেসি। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আর্জেন্টিনাকে দলকে ট্যাগ করে ‘ভামোস’ লিখে পোস্ট করেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা।

আর্জেন্টিনা প্যারিস গেমসে জায়গা করে নেয়ায় লিওনেল মেসির আরেকটি অলিম্পিক খেলার সুযোগ হলো। মেসির হাত ধরেই ২০০৮ অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিল আর্জেন্টিনা। এবারও মেসিকে শেষবারের মতো বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে দেখতে চান আর্জেন্টিনার যুবাদের কোচ জাভিয়ের মাসচেরানো।

অলিম্পিকের নিয়ম হলো,২৩ বয়সীদের নিয়ে অলিম্পিক দল হলেও তিনজন বেশি বয়সী খেলোয়াড় খেলাতে পারবে দলগুলো।

গত অলিম্পিকে দানি আলভেজের নেতৃত্বে ব্রাজিল অলিম্পিক স্বর্ণ জিতেছিল। সে হিসেবেই মেসিকে খেলানোর আগ্রহের কথা জানিয়েছেন তার সাবেক সতীর্থ মাসচেরানো।

আরো খবর

শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ