সর্বশেষ খবরঃ

বোয়ালমারীর আ’লীগ নেতা সুভাষ সাহার বিরুদ্ধে থানায় মামলা

বোয়ালমারীর আ’লীগ নেতা সুভাষ সাহার বিরুদ্ধে থানায় মামলা
বোয়ালমারীর আ’লীগ নেতা সুভাষ সাহার বিরুদ্ধে থানায় মামলা

মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর )জেলা প্রতিনিধি :: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য সুভাষ সাহার ( ৬০ )নামে অসহায় ও স্বামী পরিত্যক্ত সামেলা বেগমের বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় থানায় মঙ্গলবার ( ৮এপ্রিল )মামলা হয়েছে।মামলা নাম্বর ১৩,ধারা অগ্নিসংযোগ ১৪৩/৪৪৮/৩৩৬ /৩৪।

গত ৬ এপ্রিল বোয়ালমারীতে আ’লীগ নেতার বিরুদ্ধে বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ শিরোনামে বিভিন্ন মিডিয়ায় সংবাদ ছাপা হয়।

উপজেলার ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামে দিনমজুর মোসাঃসামেলা বেগমের ( ৪৫ ) বসতবাড়ি গত ৫ এপ্রিল শনিবার মহিলা বাড়ি না থাকায় রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে আগুন দিয়ে বসত ঘর পুড়িয়ে দেয় সুভাষ সাহা ও তার ম্যানেজার গোবিন্দ (৫৫)।

এঘটনায় ৬ এপ্রিল দুপুরে সামেলা বেগম বাদি হয়ে সুভাষ সাহা ও তার ম্যানেজার গোবিন্দ নাম উল্লেখ করে এবং অজ্ঞত ১০-১২ জনকে আসামি করে থানায় এজাহার দেয়।

এজাহার সূত্রে জানা যায়,সামেলা বেগম দীর্ঘ ২৫ বছর শেলাহাটি গ্রামে রেলের জমিতে বসবাস করে আসছে।পাশেই সুভাষ সাহার জমি রয়েছে। ওই রেলের জমি টুকু পাওয়ার জন্য সুভাষ সাহা মরিয়া হয়ে উঠে। বেশ কিছুদিন ধরে সুভাষ সাহা ও তার লোকজন বিভিন্ন সময় বসতবাড়ি ভেঙে দেওয়ার হুমকি ধামকি দিয়ে আসছে।

থানা অফিসার ইনচার্জ মোঃমাহমুদুল হাসান বলেন,বাড়ি পোড়ানোর ঘটনায় সুভাষ সাহার নামে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো খবর

শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার