সর্বশেষ খবরঃ

বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। মঙ্গলবার ( আজ ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ( আইএসপিআর ) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনার সময় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গতকাল সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়িতে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ( আইইডি ) বিস্ফোরণ হয়।

এতে ঘটনাস্থলে ৪ বাংলাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত হন।এর আগে চলতি বছরের জানুয়ারিতে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের উত্তর-পশ্চিমাঞ্চলে বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়।

আহত শান্তিরক্ষীরা হলেন,মেজর আশরাফুল হক, সৈনিক জসিম উদ্দিন, সৈনিক জাহাংগীর আলম এবং সৈনিক শরীফ হোসেন। আহত শান্তিরক্ষীদের উন্নত চিকিৎসার জন্য বুয়ারে স্থানান্তর করা হয়েছে। এছাড়া মিশনে নিয়োজিত অন্যান্য শান্তিরক্ষী নিরাপদে আছেন।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এমআইএনইউএসসি’র তথ্য অনুযায়ী, আফ্রিকার ৫০ লাখ মানুষের এ দেশটি বিশ্বের অন্যতম দরিদ্র এবং বিশ্বের স্বল্পোন্নত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। দীর্ঘদিন ধরে আফ্রিকার এ দেশে সাম্প্রদায়িক অস্থিরতা বিরাজ করছে।

আরো খবর

বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
বেনাপোল ইমিগ্রেশান দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২০ শিশু
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২