সর্বশেষ খবরঃ

বোচাগঞ্জে এক ছাগল ব্যবসায়ীকে পাশবিক নির্যাতনের অভিযোগ

বোচাগঞ্জে এক ছাগল ব্যবসায়ীকে পাশবিক নির্যাতনের অভিযোগ
বোচাগঞ্জে এক ছাগল ব্যবসায়ীকে পাশবিক নির্যাতনের অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুর বোচাগঞ্জ উপজেলায় মধুচন্দ্র রায় নামে এক ছাগল ব্যবসায়ীকে বাসা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার মধুচন্দ্র রায়ের স্ত্রী নিরুবালা বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে বোচাগঞ্জ উপজেলার ২ নং ইশানিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাতাসন নামক একটি গ্রামে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় গত রোববার দুপুর দুইটার সময় তার ৮ বছরের সন্তান ইন্দ্রজিৎকে বাড়ি সংলগ্ন এলাকায় মোবাইল নিয়ে ব্যস্ত থাকার কারণে বকা বাদ্য করলে তার পাশে দাঁড়িয়ে থাকা বিবাদী আফজাল হোসেন তাকে গালমন্দ করা হচ্ছে মর্মে এগিয়ে এসে মধুচন্দ্র রায়ের স্ত্রী নিরুবালার সাথে ঝগড়া বিবাদ শুরু করে। এক পর্যায়ে আফজাল হোসেনের পরিবারের লোকজনও এগিয়ে এসে বাক বিতন্ডা শুরু করে। পরে স্থানীয় এলাকাবাসী ও নিরু বালার স্বামী এসে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে মীমাংসা করে দেয়।

এ ঘটনার ঘন্টাখানেক পরেই এর রেষ ধরে ওসমান আলীর দুই ছেলে বিবাদী আফজাল হোসেন ও আনোয়ার হোসেন মধু চন্দ্র রায়ের বাসায় প্রবেশ করে জোরপূর্বক তাকে উঠিয়ে তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে মধুচন্দ্র রায়কে গাছের ডাল দিয়ে উপর্যপরি মারধর করে এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালায় । এ ঘটনা শোনার পর নিরু বালা স্থানীয় লোকজন ও তার স্বামীর ভাতিজা বিকাশ চন্দ্রকে নিয়ে গিয়ে বিবাদীদের বাড়ি থেকে তার স্বামীকে উদ্ধার করে, বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

বোচাগগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সাথে মুঠো ফোনে কথা বললে তিনি প্রতিবেদককে জানান বাদী জিডি করেছে,চাইলে মামলা হবে।

আরো খবর

গৌরীপুরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
গৌরীপুরে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর ঘোষণায় দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত