সর্বশেষ খবরঃ

বেনাপোলের ইউনুস হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ গ্রেফতার-২

বেনাপোলের ইউনুস হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ গ্রেফতার-২
বেনাপোলের ইউনুস হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ গ্রেফতার-২

যশোর প্রতিনিধি :: যশোরের বেনাপোল পোর্টথানাধীন ইউনুস আলী (৪৭) হত্যা মামলার রহস্য উদঘাটনসহ দুই আসামীকে গ্রেফতার করেছে পিবিআই পুলিশ। ইউনুস বেনাপোল পৌরসভাধীন ছোট আচড়া গ্রামের মৃত মোস্তাব আলীর ছেলে। তার স্ত্রী তাসলীমা খাতুনের পরকীয়ার জেরে খুন হয় ইউনুস। যশোর পিবিআই পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

যশোর পিবিআই পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হলো-যশোর জেলার বেনাপোল পোর্টথানাধীন রহমতপুর গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে মোঃ তরিকুল ইসলাম (৪০) ও একই গ্রামের আরাফাত হোসেনের ছেলে মোঃ সবুজ হোসেন (২১)।

প্রেস বিজ্ঞপ্তিতে পাওয়া তথ্য অনুসারে হত্যাকান্ডের স্বীকার ইউনুস আলী এবং তাসলীমা খাতুনের দীর্ঘ ৩০ বৎসরের দাম্পত্য জীবনের শেষ দিকে একই গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে।এ নিয়ে সৃষ্ট বিরোধের জেরে পরিকল্পিত ভাবে ইউনুসকে খুন করা হয়।

বিগত ৫ বছর পূর্বে পরকীয়ার টানে তাসলিমা আনোয়ার হোসেনের সাথে পালিয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার শুরু করে। এর কিছুদিন পর তাসলীমা ঐ সংসার ছেড়ে আবারো ইউনুসের কাছে ফিরে সংসার করতে থাকে।এ ঘটনায় আনোয়ার হোসেন ইউনুসের উপর ক্ষিপ্ত হয়ে হত্যার পরিকল্পনা করে।

গত ২২ এপ্রিল ইউনুস বাড়ী থাকা অবস্থায় গ্রেফতারকৃতআসামী তরিকুল তার বাসা হতে দুপুরের দিকে কাজের উদ্দেশ্যে ডেকে নিয়ে যায়। এরপর রহমতপুর গ্রামে নিয়ে মামলার পলাতক আসামী রানার বাড়িতে রেখে মারপিট শেষে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের মরাদেহ বেনাপোল পোর্টথানাধীন বেনাপোল টু পুটখালী রোডের চারা বটতলা এলাকায় ফেলে রেখে যায়।

এ ঘটনায় নিহতের ভাই ইউসুফ আলী বাদী হয়ে বেনাপোল পোর্টথানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর ইউনুস হত্যা মামলাটি পিবিআই,যশোর স্বউদ্যেগে গ্রহণ করে স্থানীয় তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে হত্যাকান্ডে জড়িত আসামী তরিকুলের অবস্থান শনাক্ত করে।

পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশসুপার মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক রিপন কুমার সরকার ও মামলাটির তদন্তভার পাওয়া কর্মকর্তা এস আই রতন মিয়া সজ্ঞিয় অফিসার ফোর্স সহায়তায় অভিযান পরিচালনা করে সোমবার(২৭ এপ্রিল)রাতে গোপালগঞ্জ জেলার সদরথানা এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে গ্রেফতার করে। তরিকুলের দেওয়া সীকারোক্তি মোতাবেক অভিযান চালিয়ে অপর আসামী সবুজ আলীকে গ্রেফতারসহ হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল আলামত জব্দ করে।

আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের হত্যাকান্ডে জড়িতথাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

আরো খবর

বেনাপোলের ইউনুস হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ গ্রেফতার-২
বেনাপোলের ইউনুস হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ গ্রেফতার-২
হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন
হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন
পিতার হাতে কাটা “ জিয়া খাল” পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পিতার হাতে কাটা “ জিয়া খাল” পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্যামনগরে অসহায় হত দরিদ্রদের মাঝে জাতীয় নাগরিক পার্টির বস্ত্র বিতরণ 
শ্যামনগরে অসহায় হত দরিদ্রদের মাঝে জাতীয় নাগরিক পার্টির বস্ত্র বিতরণ 
দিনাজপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
দিনাজপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার
কৃষি জমির মাটি কাটায় শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড
কৃষি জমির মাটি কাটায় শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড
আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করল ইরান
আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করল ইরান