সর্বশেষ খবরঃ

বেনাপোলে ১৭ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য সামগ্রী আটক

বেনাপোলে ১৭ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য সামগ্রী আটক
বেনাপোলে ১৭ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য সামগ্রী আটক

আনোয়ার হোসেন :: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে সতেরো লক্ষ একাত্তর হাজার নয়শত পঞ্চাশ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, কম্বল, থ্রী-পিস, টু-পিস, টি-শার্ট,পাতার বিড়ি, বিভিন্ন প্রকার চকলেট,বিভিন্ন প্রকার খাদ্য সামাগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি।

গতকাল সোমবার ৫ই মে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন ( ৪৯ বিজিবি )এর টহল দল,বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, কম্বল, থ্রী-পিস, টু-পিস, টি-শার্ট, পাতার বিড়ি, বিভিন্ন প্রকার চকলেট, বিভিন্ন প্রকার খাদ্য সামাগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য (সতেরো লক্ষ একাত্তর হাজার নয়শত পঞ্চাশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। জব্দকৃত বিভিন্ন ভারতীয় মালামাল কাস্টমে জমা করা হয়েছে।

আরো খবর

শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
শার্শায় ধর্ষণ মামলায় পলাতক শ্বশুর গ্রেফতার
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে  শিক্ষকসহ আহত-৩
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবেঃকোস্ট গার্ড
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা