সর্বশেষ খবরঃ

বেনাপোলে হাসপাতালের দাবীতে মানববন্ধন

বেনাপোলে হাসপাতালের দাবীতে মানববন্ধন
বেনাপোলে হাসপাতালের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :: বাংলাদেশের বৃহৎ স্থল বন্দর যশোরের বেনাপোলে একটি পূর্নাঙ্গ সরকারি হাসপাতাল নির্মাণের দাবীতে মানববন্ধন করছে আপামর জনতা। রোববার ( ১৯ এপ্রিল) সকাল ১০টায় স্থানীয় বলফিল্ড ময়দানের সন্মুখে “ বেনাপোলবাসীর” ব্যানারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে বেনাপোল ও পাশ্বর্বতী ইউনিয়নের স্কুল,কলেজের হাজার হাজার শিক্ষার্থী, শ্রমজিবী ও পেশাজিবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

মানববন্ধনে রাখা বক্তব্যে বক্তারা বলেন, বেনাপোল পৌরসভা একটি প্রথম শ্রেনীর পৌরসভা ও এর জনসংখ্যা ৩০ হাজারের অধিক। এই এলাকার বৃহৎ স্থল বন্দরের দিন রাত হাজার হাজার শ্রমিক সর্বক্ষন কাজ করে আমদানি-রপ্তানি বানিজ্য গতিশীল রেখেছে।

সরকার বেনাপোল স্থলবন্দর হতে প্রতি মাসে কোটি কোটি টাকা রাজস্ব আয় করে। অথচ সরকার এলাকাবাসী ও শ্রমিকদের স্বাস্থ্য সেবায় আজও পর্যন্ত যুগান্তকারী কোন পদক্ষেপ নেইনী। দূর্ঘটনায় পড়লে জরুরী চিকিৎসার জন্য ১২ কিলোমিটার দূরে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা ৪০ কিলো মিটার দূরের যশোর ২৫০শয্যা হাসপাতালে ছুটতে হয়। এতে করে ভুক্তভোগীর মৃত্যু ঝুঁকি বহুগুন বেড়ে যায়। তাই বেনাপোলবাসীর প্রানের দাবী পৌর এলাকায় একটি আধুনিক মানের হাসপাতাল নির্মাণের।

অংশগ্রহণকারীরা মানববন্ধন শেষে যশোর-কোলকাতা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করে। মিছিল শেষে অংশগ্রহণকারীরা অবিলম্বে হাসপাতাল নির্মাণে সরকারের পক্ষ হতে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে আরো কঠোর কর্মসূচীর ঘোষণা দেন।

আরো খবর

শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন ভারতীয় হাইকমিশনার
বেনাপোল হয়ে সড়ক পথে ঢাকা গেলেন নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অ্যাডভোকেসি সভা
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
খাগড়াছড়িতে মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালিত
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
নার্সদের পোশাকে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা
বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা দিলো শ্রমিকরা
বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ঘোষণা দিলো শ্রমিকরা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা