সর্বশেষ খবরঃ

বেনাপোলে বাস চাপায় নিহত-১

বেনাপোলে বাস চাপায় নিহত-১
প্রতিকী ছবি

বেনাপোল প্রতিনিধি ::  যশোরের বেনাপোল সড়কে বাস (গোল্ডেন লাইন পরিবহন ) চাপায় মোঃ মোস্তফা ( ৪৮ ) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আনিসুর রহমান ( ৩৩ ) নামে অপর এক সাইকেল চালক গুরুতর আহত হয়েছে।

নিহত মোঃ মোস্তফা শার্শার লাউতাড়া গ্রামের আবুল ঢালীর ছেলে এবং আনিসুর রহমান একই গ্রামের রেজাউল মুন্সির ছেলে।

বুধবার ( ০১মে ) ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল সানরাইজ স্কুল ও রজনী ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

বাসে থাকা যাত্রী ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা টু বেনাপোলগামী গোল্ডেন লাইন ( ঢাকা মেট্রো-ব ১২-১৭৬৮) বাসটি দ্রুত গতিতে  আসছিলো। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে মোঃ মোস্তফার মৃত্যু হয়।  অপর একজনকে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় লোকজন বাসটিকে আটকিয়ে রাখলেও বাসের চালক ও হেল্পার পালিয়ে যায়।

আরো খবর

র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ