সর্বশেষ খবরঃ

বেনাপোলে ফেন্সিডিলসহ ৩মাদক ব্যবসায়ী গ্রেফতার

বেনাপোলে ফেন্সিডিলসহ ৩মাদক ব্যবসায়ী গ্রেফতার
বেনাপোলে ফেন্সিডিলসহ ৩মাদক ব্যবসায়ী গ্রেফতার

শার্শা প্রতিনিধি :: যশোরের বেনাপোলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৭৯ বোতল ফেন্সিডিলসহ ৩মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার ( ১০ সেপ্টেম্বর ) বেনাপোল পোর্টথানাধীন কাগজপুকুর ও ভবেরবেড় গ্রামে অভিযান চালিয়ে ঐ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো কাগজপুকুর গ্রামের মফিজুর রহমানের ছেলে তুহিন আলম বাপ্পি ( ২৪ ),বেনাপোল পৌরসভাধীন দুর্গাপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে সাইদুজ্জামান নয়ন ( ২৭ ) ও দিঘীরপাড় গ্রামের আইয়ুব কাজীর ছেলে হান্নান কাজী ( ৩৫ )।

র‌্যাব-৬ এর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর র‌্যাব ক্যাম্পের দুটি আভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে কাগজপুকুর কামাড় বাড়ী মোড় হতে ৫৯ বোতল ফেন্সিডিলসহ বাপ্পীকে গ্রেফতার করে।

র‌্যাবের অপর আভিযানিক দলটি ভবেড়বেড় গ্রামে অভিযান চালিয়ে হান্নান কাজী ও নয়নকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজতে থাকা ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা পূর্বক জব্দকৃত আলামত ও আসামী বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন