সর্বশেষ খবরঃ

বেনাপোলে আস্থা ডায়গনস্টিক এন্ড ডক্টরস চেম্বারের শুভ উদ্বোধন

বেনাপোলে আস্থা ডায়গনস্টিক এন্ড ডক্টরস চেম্বারের শুভ উদ্বোধন
বেনাপোলে আস্থা ডায়গনস্টিক এন্ড ডক্টরস চেম্বারের শুভ উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি :: “ আপনার পরিবারের চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবার সম্পূর্ণ সমাধান” এ ব্রত নিয়ে যশোরের বন্দর নগরী বেনাপোলের স্থানীয় জনগণের উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে আজ শনিবার( ৩১ জানুয়ারী )শুভ উদ্বোধন হলো আস্থা ডায়গণস্টিক এন্ড ডক্টরস চেম্বার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সি এন্ড এফ এজেন্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ মফিজুর রহমান সজন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রব বাংলাদেশ লিমিটেড এর সি ই ও দেবনন্দ রায়,বেনাপোল ফায়ার সার্ভিস এর অফিসার ইনচার্জ বায়েজিদ বোস্তাসীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

মেডিসিন ও ডায়েবেটিস অভিজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম পরিচালিত আস্থা ডায়গনস্টিক এন্ড ডক্টরস চেম্বারে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তার,আধুনিক ল্যাব ও উন্নত চিকিৎসা সেবা। বেনাপোল পৌরসভাধীন দিঘীরপাড় ( বাইপাস মোড় ) ইসলাম ভবনে অবিস্থিত আস্থা ডায়গনস্টিক এন্ড ডক্টরস চেম্বারে রয়েছে ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি, শিশু,গর্ভবতী মা, ও বয়স্কদের জন্য বিশেষ কেয়ার। এক ঠিকানায় ডাক্তারি পরামর্শ,হোম স্যাম্পল সংগ্রহ সুবিধা,অনলাইন রিপোর্ট সংগ্রহসহ সাশ্রয়ী হেলথ প্যাকেজ ও চেক-আপ প্ল্যান।

উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এ চিকিৎসা সেবা দিয়েছেন যশোর আদ্-দ্বীন মেডিকেল কলেজের অধ্যাপক ও প্রতিষ্ঠান পরিচালক ডাঃ সিরাজুল ইসলামসহ যশোরের সনামধন্য অন্যান্য ডাক্তারগন। এদিন বেনাপোল পৌর এলাকার আনুমানিক শতাধিক রোগী মেডিকেল ক্যাম্প হতে বিনামূল্যে চিকিৎসা সেবা বিনামুল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন বলে ডায়গনস্টিক সূত্র নিশ্চিত করেন।

দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন জেনারেল ফিজিশিয়ান ও সোনোলজিস্ট ডাঃ শুভজিত, গাইনি ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডাঃ তামান্না নাসরিন ও মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ ডাঃ নিশান।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ