
স্টাফ রিপোর্টার :: বেনাপোল স্থলবন্দরে ভারত হতে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ১৭ টন ওজনের পাট বীজের চালান আটক করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার ( ৯ মার্চ ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল স্থলবন্দরের ১৫ নং পণ্যগার হতে ঐ পাট বীজের চালানটি আটক করা হয়।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন মিথ্যা ঘোষণায় আনা ১৭টন পাট বীজ আটকের সত্যতা নিশ্চিত করে এদিন প্রতিনিধিকে বলেন আমাদানি কারক প্রতিষ্ঠান ৪৫টন ঘাস বীজ আমদানির ঘোষণা দিয়ে পণ্য চালানে ১৭টন পাট বীজ আনে যা পরীক্ষনে প্রতীয়মান হয়।
গোপন সংবাদে কাস্টমস কর্তৃপক্ষ মিথ্যা ঘোষণায় আনা পণ্য চালানটি আটক করেছে। এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি আরো জানান।
বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা গণমাধ্যমকর্মীদের জানান,জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানা যায়, বাংলাদেশী আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজের ভারত হতে আমদানিকৃত ৪৫টন ঘাস বীজের পণ্য চালানে পাট বীজ রয়েছে এমন খবরে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতিতে পণ্য চালানটি পরীক্ষনকালে ১৭ টন পাট বীজ পাওয়া যায়।মিথ্যা ষোষণার অপরাধে আমদানিকারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আরো জানান।
উল্লেখ্য গত ৫ আগস্ট ২০২৪ ইং পরবর্তী সময়ে বেনাপোল কাস্টমস ও বন্দরের কতিপয় অসাধু কর্মকর্তা,আমদানিকারক ও তার স্থানীয় প্রতিনিধি সি এন্ড এফ এজেন্ট যোগসাজজজে বেশী লাভের আশায় বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় পণ্য এনে সরকারী রাজস্ব ফাঁকি দিতে একটি শক্তিশালী চক্র সচেষ্ট রয়েছে। এরই ধারবাহিকতায় পাট বীজের পণ্য চালানটি বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে প্রবেশ করেছে বলে ধারনা করছেন স্থানীয় সচেতন মহল।