সর্বশেষ খবরঃ

বেনাপোল পৌরসভার টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

বেনাপোল পৌরসভার টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ
বেনাপোল পৌরসভার টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল পৌরসভার কোভিড-১৯ পকল্পের আওতায় পৌর এলাকার রাস্তা ও ড্রেন নির্মান কাজের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ মিলেছে।

এলাকার অধিকাংশ ঠিকাদার প্রতিষ্ঠান মালিক জানান,দীর্ঘদীন ধরেই পৌর কর্তৃপক্ষ টেন্ডার বানিজ্য করতেই ওপেনটেন্ডার প্রক্রিয়ার পরিবর্তে ইটেন্ডার প্রক্রিয়া বেছে নিয়েছে।এমনকি তাদের পূর্ব নির্ধারীত ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিয়ে বড় রকমের দূর্নীতি করে আসছে যা সুষ্ঠ তদন্তে বেরীয়ে আসবে।এবারও গোপন প্রক্রিয়ায় স্বজনপ্রিতী করে অনৈতিক লেনদেনে ঠিকাদার মনোনীত করা হয়েছে। তারা ই টেন্ডার বাতিল করে পূনরায় ওপেন টেন্ডার দেওয়ার দাবী জানিয়েছেন।

এমন তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে দেখা যায়,যশোরের রেলগেট এলাকার ঠিকাদার মইদুল ইসলাম ও আশরাফুল আলমকে ৯টি কাজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পৌরকর্তৃপক্ষ। এহেন সিদ্ধান্তকেই বৈষম্য,স্বজনপ্রিতী ও অনিয়ম হিসাবে দেখছেন অন্যান্য ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। কাজ পেতে অর্থ লেনদেন হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে এলাকায়। সংবাদ লেখাকালনী সময়ে ই টেন্ডার প্রক্রিয়ায় কাজ প্রাপ্তির ঠিকাদার প্রতিষ্ঠান মনোনীত হলেও এখনো ওয়ার্ক অর্ডার দেওয়া হয়নী প্রতিষ্ঠান গুলোকে।

বেনাপোল পৌরএলাকার অরণ্য কনস্ট্রাকশনের সত্তাধীকারী বাপ্পী জানান,বেনাপোল পৌর সভার গত জুলাই মাসের কাজের দরপত্র আহবানের বিষয়টি অনেক ঠিকাদার প্রতিষ্ঠান জানেন না এবং দরপত্রের চাহিদা অনুযায়ী অরণ্য কনস্ট্রাকশন কোয়ালিফাইড না হওয়ায় তিনি টেন্ডারে অংশ নেননী।

উপজেলার ঠিকাদার সাইদুর রহমান জানান,বেনাপোল পৌর সভার সাম্প্রতিক টেন্ডার বিষয়ে অনেকেই অবগত নন।ই টেন্ডার প্রক্রিয়াটি অনেকখানি প্রশ্নবিদ্ধ তাই তিনি ওপেন টেন্ডারের দাবি জানান।

গত ৫ই আগস্ট সরকার পতনের পর অন্তবর্তকালীন সরকার দেশ পরিচালনায় আসলে এক প্রঙ্গাপনে দেশের সকল পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়। এরই ধারা বাহিকতায় বেনাপোল পৌর মেয়র নাসির উদ্দিন অপসারণের মুখে প্রশাসক হিসাবে নিয়োগ পান যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার।

টেন্ডার প্রক্রিয়ার বিস্তারিত জানতে বেনাপোল পৌরসভার সচিব রফিকুল ইসলামের সাথে যোগা যোগ করলে তিনি বলেন, আমি এ বিষয়ে তেমন কিছু বলতে পারবোনা। পৌরসভার ইঞ্জিনিয়ারের সাথে কথা বললে সকল বিষয়ে তথ্য পাবেন।

বেনাপোল পৌরসভার ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সাথে মুঠো ফোনে কথা বললে তিনি জানান,ওয়ার্ল্ড ব্যাংকের আওতাধীন প্রকল্পে পৌর এলাকার সাড়ে সাত কোটি টাকা ব্যায়ে আনুমানিক ৩২টি জায়গায় কাজের জন্য বিধি মেনে অনলাইনে দরপত্র আহবান করা হয়েছে।টেন্ডার প্রক্রিয়া স্বচ্ছ।প্রাথমিক ভাবে ঠিকাদার প্রতিষ্ঠান চুড়ান্ত হলেও প্রক্রিয়াটি চলমান রয়েছে। অনিয়ম অভিযোগ বিষয়ে টেন্ডার প্রক্রিয়ায় ত্রুটি বিচ্যুতি মূল্যায়ন করা হবে বলে তিনি আরো জানান।

আরো খবর

হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
হিলফুল ফুজুল ডোনেশন বক্স এর উদ্যোগে বেনাপোলে বৃক্ষ রোপণ
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছিঃ স্পিকার
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে খুন
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দিনাজপুরের চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
চিরিরবন্দরে মিল ও ওয়ার্কশপে ভয়াবহ আগুন
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অনুদান পেল শিক্ষার্থী, রোগী,ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠান
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের
বিশ্বজুড়ে নিজ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের