সর্বশেষ খবরঃ

বেনাপোল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অপসাংবাদিকতার স্বীকার

বেনাপোল প্রতিনিধি :: যশোরের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ কামাল হোসেনকে ঘীরে বিভিন্ন অনলাইন পোর্টালে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা হচ্ছে বলে দাবী জানিয়েছেন খোদ ভূমি অফিসের এ কর্মকর্তা।ব্যাক্তি স্বার্থ হাসিলে একটি কুচক্রী মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে তার বিরুদ্ধে মনগড়া সংবাদ পরিবেশন করাচ্ছে বলে তিনি আরো জানান।

প্রতৃত সত্য জানিয়ে কামাল হোসেন বলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার ( ভূমি ) এর নির্দেশে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের চাহিদা মোতাবেক আদালতের পি-৯৩৬/২০২২ নং মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ক্ষমতা প্রাপ্ত হই।

সরেজমিনে তদন্ত পূর্বক মামলা ভূক্ত জমির অফিস রেকর্ড যাচাই পূর্বক এবং বাদী বিবাদীর উপস্থিতিতে নালিশী জমির সীমানা সম্পর্কে অবগত হয়ে অধিকতর পর্যালাচোনা পূর্বক প্রতিবেদন দাখিল করি।

এ ঘটনায় একটি মহল ইর্শান্বিত হয়ে আমাকে সামাজিক ভাবে হেও প্রতিপন্ন করতে অনিয়মের অভিযোগ তুলে জনমনে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে যা অপসাংবাদিকতার সামিল। আমি সাংবাদিক সমাজকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানাচ্ছি।

ভূমি কর্মকর্তার এ দাবীর প্রেক্ষিতে সোমবার ( ৯ জানুয়ারী ) বিকালে সরেজমিনে ৪ নং বেনাপোল ইউনিয়নের আওতাধীন গয়ড়া গ্রামের একাধিক স্থানীয় ব্যাক্তির সাথে কথা বলে বেনাপোল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিজে সরেজমিনে তদন্ত পূর্বক সঠিক প্রতিবেদন দাখিল করেছেন বলে জানা গেছে।

নালিশী বিষয় সংক্রান্তে গয়ড়া গ্রামের স্থায়ী বাসিন্দা ইমামুল ইসলাম জানান,পল্লী বিদ্যুৎ এ খুটি বাদী ও বিবাদীর উপস্থিতে ও তাদের সন্মত্তি নিয়ে পোতা হয়েছে। এখন দু পক্ষের মধ্যে মনমালিন্য হওয়ায় খুটি ও লাইন সংক্রান্ত বিষয় নিয়ে গোলযোগ চলছে ও যা আদালত পর্যন্ত গড়িয়েছে।

“ বেনাপোল ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদে ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা কামাল হোসেন ঘটনাস্থলে না গিয়ে মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন দাখিল করেছেন বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার সত্যতা পাওয়া যাইনি।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ