সর্বশেষ খবরঃ

বিয়ের নৌকা ডুবিতে নাইজেরিয়ায় ১০৩ জনের মৃত্যু

বিয়ের নৌকা ডুবিতে নাইজেরিয়ায় ১০৩ জনের মৃত্যু
বিয়ের নৌকা ডুবিতে নাইজেরিয়ায় ১০৩ জনের মৃত্যু

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বিয়ের যাত্রীবাহী নৌকা ডুবিতে অন্তত ১০৩ জনের মৃত্যু হয়েছে। বিয়ে শেষে বরযাত্রীদের নিয়ে ফেরার পথে নৌকাটি নদীতে ডুবে যায়।

উত্তর-মধ্যাঞ্চলের কাওয়ারা বিভাগে মঙ্গলবার ( ১৩ জুন ) এ ভয়াবহ নৌ দুর্ঘটনা ঘটে। কিভাবে এ দুর্ঘটনা ঘটল সেটি এখনো পুরোপুরি জানা যায়নি। তবে নাইজেরিয়ায় অতিরিক্ত যাত্রী,নিরাপত্তার ঘাটতি এবং বর্ষা মৌসুমে অতি বৃষ্টিপাতের কারণে প্রায়ই নৌকা ডুবির ঘটনা ঘটে।

এক বিবৃতিতে গভর্নরের অফিস জানিয়েছে,নৌ দুর্ঘটনার খবরে গভর্নর মর্মাহত।এ দুর্ঘটনায় ইবু, জাকান, কাপাদা, কুচালু এবং সাম্পির মানুষ ছিলেন; যার সবগুলো পাতিগি বিভাগে অবস্থিত।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,নৌকাটি বিয়ের অতিথিদের বহন করছিলো। অতিথিরা মধ্য নাইজেরিয়ার নিকটবর্তী নাইজার রাজ্যের একটি অনুষ্ঠান থেকে কোয়ারা রাজ্যে ফিরছিলেন। নৌকাটি নদীতে কোনও কিছু একটিতে ধাক্কা দেয়। এরপর উল্টে যায়।

কাওয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি আজাই বার্তাসংস্থা এএফপিকে টেলিফোনে বলেন, ‘এখন পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে এবং ১০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা আছে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে দুর্ঘটনায় নিহত কমপক্ষে ৬০ জনের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

সূত্র: এএফপি

আরো খবর

যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকারঃঅর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
দিনাজপুরে জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
গৌরীপুর জংশন জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি রেল স্টেশন
গৌরীপুর জংশন জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি রেল স্টেশন
খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের জোর প্রস্তুতি চলছে
খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের জোর প্রস্তুতি চলছে
বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার দল ঘোষণা
বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনার দল ঘোষণা