সর্বশেষ খবরঃ

বিশিষ্টজনদের একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিশিষ্টজনদের একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
বিশিষ্টজনদের একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক :: দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ২১ বিশিষ্টজনকে ‘একুশে পদক ২০২৪’ দেওয়া হয়েছে। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ২০২৪ সালের একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার ( ২০ ফেব্রুয়ারি ) সকাল ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে মনোনীতদের হাতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘একুশে পদক’ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদক বিতরণের আগে সোমবার  (১৯ ফেব্রুয়ারি ) পৃথক বাণীতে মনোনীতদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনোনীত ২১ জনের মধ্যে ছয় জন পেয়েছেন মরণোত্তর সম্মাননা।

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ পদক দিয়ে আসছে সরকার। এবছর পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক,এককালীন ৪ লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়েছে।

এ বছর ভাষা আন্দোলন ক্যাটাগরিতে দুজন, শিল্পকলায় ১২ জন, সমাজসেবায় দুজন, ভাষা ও সাহিত্যে চার জন এবং শিক্ষায় একজন বিশিষ্ট নাগরিক এ পুরস্কার পেয়েছেন।

পদকপ্রাপ্ত বিশিষ্টজনেরা হলেন, ভাষা আন্দোলনে মৌঃ আশরাফুদ্দীন আহমদ (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া ( মরণোত্তর )। শিল্পকলার সংগীতে জালাল উদ্দীন খাঁ ( মরণোত্তর ), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস ( মরণোত্তর ), এন্ড্রু কিশোর ( মরণোত্তর ) ও শুভ্র দেব। নৃত্যকলায় শিবলী মহম্মদ।অভিনয়ে ডলি জহুর ও এমএ আলমগীর। আবৃত্তিতে খান মোঃ মুস্তফা ওয়ালীদ ( শিমুল মুস্তফা ) ও রূপা চক্রবর্তী।

চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে কাওসার চৌধুরী। সমাজসেবায় মোঃজিয়াউল হক ও আলহাজ রফিক আহামদ।

ভাষা ও সাহিত্যে মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর ও রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ ( মরণোত্তর )। আর শিক্ষায় অধ্যাপক ডঃ জিনবোধি ভিক্ষু একুশে পদক পেয়েছেন।

আরো খবর

কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি