সর্বশেষ খবরঃ

বিরামপুরে পুকুরের মাছ চুরির অভিযোগ

বিরামপুরে পুকুরের মাছ চুরির অভিযোগ
বিরামপুরে পুকুরের মাছ চুরির অভিযোগ

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি ::  দিনাজপুর বিরামপুর উপজেলায় নির্বাচনোত্তর ঘটনার জের ধরে সরকারি লীজকৃত দুইটি পুকুরের প্রায় ৭০মন মাছ চুরি করে নিয়ে গেছে কতিপয় চিহ্নিত দুষ্কৃতীকারি বলে অভিযোগ করেন লীজ গ্রহীতা মোঃ বুলবুল আহমেদ ।

বিরামপুর ৫নং বিনাইল ইউনিয়নের মকবুল হোসেন মন্ডলের ছেলে ভুক্তভোগী মোঃ বুলবুল আহমেদ সাংবাদিকদের এক ভিডিও সাক্ষাৎকারে অভিযোগ করে বলেন সরকারের কাছ থেকে পুকুর লীজ নিয়ে দীর্ঘদিন থেকে মাছ চাষ করে আসছি।কিন্তু এলাকার কতিপয় চিহ্নিত দুষ্কৃতীকারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও কর্মী হিসেবে চিহ্নিত করে মিথ্যে অভিযোগ এনে অহেতুক হয়রানি ও প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ২২ জানুয়ারি ( সকাল ১০টা থেকে বিকেল ৩টা ) অবদি আমার ঢাকায় অবস্থানের সুযোগে উক্ত এলাকার চিহ্নিত কতিপয় দুষ্কৃতীকারি আমার লীজকৃত অত্র ইউনিয়নের চৌঠা গ্রামের ১একর ২৪শতক এবং নরসিংহবাটির ১একর ৭শতক দীর্ঘ দুটি পুকুরের মাছ চুরি করে নিয়ে গিয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছে। দুষ্কৃতীকারিরা এইসব অপকর্ম করে বর্তমান সংসদ সদস্যের ভাব মূর্তি নষ্ট করছে।

মাছ চুরির বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসার ও রানাকে অবগত করলে ঘটনাস্থলে তহসিলদার ও গ্রাম্য পুলিশ এসে জাল জব্দ করে নিয়ে যায় । তবে কাউকে আটক করতে পারেনি।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাজনীম আওনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান ঘটনা শুনার পর আমি সরেজমিনে তহসিলদার ও গ্রাম্য পুলিশকে পাঠিয়েছিলাম।তার জাল জব্দ করে নিয়ে এসেছে। তবে কাউকে পাওয়া যায়নি ।

তবে তিনি এও উল্লেখ করে বলেন জলমহলের লীজ তিন বছরের জন্য দেয়া হয় ।তারপর নবায়ন করতে হবে।কিন্তু বুলবুল আহমেদ তিনবছর যাবৎ নবায়ন না করেই পুকুরে মাছ চাষ করছে এটা তার ভুল।

এ বিষয়ে জানতে চাইলে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার বলেন মাছ চুরি ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নিবো।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩