সর্বশেষ খবরঃ

বিরলে ছিনতাই মামলার বাঁদিকে হুমকির অভিযোগ

বিরলে ছিনতাই মামলার বাঁদিকে হুমকির অভিযোগ
বিরলে ছিনতাই মামলার বাঁদিকে হুমকির অভিযোগ

চন্দন মিত্র,দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুর সদর উপজেলার পৌর-শহরের অন্ধ হাফেজ মোড় ( বালুয়াডাঙ্গা ) এলাকার সাইমন আক্তার নামে এক নারীকে জখম করে নগদ অর্থ ও স্বর্নালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে বাদীনীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ছিনতাইকারীর আত্মীয় স্বজনরা এসব হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাইমুন আক্তার। সাইমুন আক্তার দিনাজপুর সদরের বালুয়াডাঙ্গা অন্ধ হাফেজ মোড় এলাকার মোঃ বেলাল হোসেনের স্ত্রী ।

ভুক্তভোগী সাইমুন আক্তার বলেন ছিনতাইকারীদের আত্মীয় স্বজনেরা প্রভাবশালী হওয়ায় আমাকে মামলা তুলে নিতে বিভিন্ন ভয়ভীতি প্রদান করে আসছে। বর্তমানে আমি জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি। ঘটনার বেশ কিছুদিন অতিবাহিত হলেও আসামীরা এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে।

হুমকির বিষয়টি উল্লেখ করে বিরল থানায় লিখিত অভিযোগও দিয়েছেন সাইমুন আক্তার। সাথে সাথে তিনি আসামীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জোর দাবী জানান ।

গত ২৪জুন অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বিরল থানার সাব ইন্সপেক্টর মোঃ আতিকুর রহমান।

মামলা সুত্রে জানা যায়, গত ২৪মে রাত আনুমানিক সাড়ে সাতটার সময় খালার বাসায় দাওয়াত খেয়ে অটো যোগে বাড়ি ফেযার পথে দিনাজপুর বিরল উপজেলার ৩নং ধামইর ইউনিয়নের পিপল্যা গ্রামাস্থ ধুকুঝাড়ী বাজার হতে পূর্ব দিকে রেলঘুন্টি সংলগ্ন পাকা রাস্তায় তিনটি মোটর সাইকেল অটোরিকশার গতিরোধ করে।

অটো চালককে প্রান নাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেই এবং সাইমুন আক্তারের গলা ও কানে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ ১৫হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এমন সময় শহরমুখী একটি মোটরসাইকেলে থাকা ২জন ব্যক্তি নেমে ছিনতাইকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায় এবং স্থানীয় লোকজন তাদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

এ ঘটনার পরপরেই সাইমুন আক্তার ঘটনার সাথে সম্পৃক্ত আসামীদের নাম উল্লেখ করে বিরল থানায় একটি মামলা দায়ের করেন।যাহার মামলা নাম্বার ০৬/১১৯ তারিখ ১২/০৬/২৪।

মামলার এজাহারে উল্লেখিত আসামীরা হলেন দিনাজপুর শহরের রামনগর এলাকার মোঃ ফরহাদ হোসেনের ছেলে মোঃ শাহরিয়ার ফরহাদ লিমন ( ৩০),শফিয়ার ফরহাদ লিখন( ২৮ ),একই এলাকার মঞ্জুর রশিদের ছেলে মোঃ মেহেদী হাসান মিজু ( ২৬), মৃত ছুটুর ছেলে মোঃ লুৎফর কবির রনি ( ২৮ )এবং মোঃবকুলের ছেলে মোঃ বিপ্লব (২৬) তারা প্রত্যেকেই রামনগর এলাকার বাসিন্দা ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আতিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীরা পলাতক রয়েছে এর পাশাপাশি হুমকির অভিযোগটিও তদন্ত করা হচ্ছে। আসামীদের খুব দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩