সর্বশেষ খবরঃ

বিয়ের পিঁড়িতে বসতে চলেছে অভিনেত্রী সোহিনী

বিয়ের পিঁড়িতে বসতে চেলেছে অভিনেত্রী সোহিনী
বিয়ের পিঁড়িতে বসতে চেলেছে অভিনেত্রী সোহিনী

অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের প্রেম-বিয়ের গুঞ্জন বেড়েই চলেছে। সম্পর্কের প্রথম দিন থেকেই তারা খবরে। নানা ছবিতে তাদের ফ্রেম ভাগাভাগি দেখে ভক্তরা খানিক নিশ্চিত, বিয়ে না হলেও প্রেমেই আছেন তারা। প্রণয় যে ক্রমশ পরিণয়ের দিকে গড়াচ্ছে, সেই আভাসও মিলছিলো।

মঙ্গলবারের ( ২৫ জুন ) খবর,সব ঠিক থাকলে নাকি ১৫ জুলাই আইনি বিয়ে সারতে পারেন তারা। যদিও দুজনের একজনও সেটি প্রকাশ করছেন না এখনও। বরং ব্যস্ত শপিংয়ে।

সূত্র বলছে,গায়কের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বলে নায়িকা নাকি প্রথম সারির অলঙ্কার বিপণী থেকে সোনার গয়না কিনেছেন এরমধ্যে। এ-ও শোনা গিয়েছে, বিয়ের পর একসঙ্গে থাকবেন বলে তারা নতুন ফ্ল্যাটও কিনেছেন।

সম্প্রতি,বিদেশে একসঙ্গে ঘুরে এসেছেন সে খবরও সত্যি। সোশ্যাল হ্যান্ডেলে আলাদা ভাবে ছবি প্রকাশ করলেও সোহিনী-শোভনের ছবির পটভূমিকা এক, সেটাও আজকাল বেশ স্পষ্ট। এমনকি গায়কের অনামিকায় বাগদানের আংটিও দেখা গিয়েছিল। গুঞ্জন ছড়িয়েছিল, বিদেশে নাকি বাগদান সেরে এসেছেন তারা। তার পর থেকেই বিয়ের রটনা জোরালো।

সূত্র: এবিপি ।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী