সর্বশেষ খবরঃ

বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেফতার

বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেফতার
বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেফতার

যশোরের শার্শা সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ মোঃ হাসানুজ্জামান ( ২২) নামের একটি স্বর্ণপাচারকারী গ্রেফতার করেছে।সে শার্শা উপজেলার পুটখালী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

মঙ্গলবার ( ২আগস্ট ) কায়বা বিওপির সদস্যরা বালুন্ডা টু জামতলা সড়কে অভিযান চালিয়ে স্বর্ণপাচারকারীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ হতে ১ কেজি ১০৮ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার হয়।

কায়বা বিওপি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপির একটি বিশেষ টহল দল শার্শা থানাধীন টেংড়া গ্রামস্থ বালুন্ডা হতে জামতলাগামী পাকা রাস্তার ভাগারিখা মোড় নামক স্থানে তল্লাশি অভিযান চালিয়ে ১.১০৮ কেজি ওজনের ( ১০০ ভরি ) ১০টি স্বর্ণের বার এবং ০১টি মোটর সাইকেলসহ হাসানুজ্জামান নামের ঐ স্বর্ণপাচারকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক সিজার মুল্য ৮৪ লাখ ৫০ হাজার টাকা বলে আরো জানান।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ তানভীর রহমান স্বর্ণসহ পাচারকারী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃতকে আইনাণুগ প্রক্রিয়ায় শার্শা থানায় সোপার্দসহ উদ্ধারকৃত স্বর্ণের বার ও মোটর সাইকেল শার্শা থানার মাধ্যমে ট্রেজারিতে জমা করা হয়েছে।

আরো খবর

সুন্দরবনে ডাকাতের আক্রমনে জেলে গুলিবিদ্ধ
সুন্দরবনে ডাকাতের আক্রমনে জেলে গুলিবিদ্ধ
ক্রেন দূর্ঘটনায় বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের মৃত্যু
ক্রেন দূর্ঘটনায় বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের মৃত্যু
 খাগড়াছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন
খাগড়াছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন
বেনাপোলে চাঁদার দাবীতে হামলা ও দোকান লুটের ঘটনায় মামলা
বেনাপোলে চাঁদার দাবীতে হামলা ও দোকান লুটের ঘটনায় মামলা
বেনাপোল বন্দরে আমদানি পণ্য চালান আটক
বেনাপোল বন্দরে আমদানি পণ্য চালান আটক
বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে এনডিসি
বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে এনডিসি
উপজেলা পরিষদ নির্বাচনকে ঘীরে রুপসায় রুনুর গণসংযোগ
উপজেলা পরিষদ নির্বাচনকে ঘীরে রুপসায় রুনুর গণসংযোগ
মানহানি আইন ও আমাদের সমাজঃ সম্মান,স্বাধীনতা ও দায়বদ্ধতার সূক্ষ্ম সমীকরণ
মানহানি আইন ও আমাদের সমাজঃ সম্মান,স্বাধীনতা ও দায়বদ্ধতার সূক্ষ্ম সমীকরণ