সর্বশেষ খবরঃ

বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী

বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুর উপশহরের গাউসুল আজম বিএনএসবি‌ চক্ষু হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ব বেড়েছে। হাসপাতালে তাদের অবাধ বিচরণ ও অনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন অভিযোগ মিলেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায় সকাল হলেই হাসপাতালের প্রধান ফটকের সামনে অবাধ বিচরণ দালালদের।রোগীরা ডাক্তার দেখানোর শেষে হাসপাতাল থেকে বের হলেই শুরু হয় তাদের পেসক্রিপশন নিয়ে টানাহেঁচড়া। তাদেরকে কম পয়সায় সঠিক এবং ভালো মানের চশমা ও ওষুধ দেওয়ার মিথ্যে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে ব্যবস্থাপত্রে দেওয়া চশমার পাওয়ার ঠিক না দিয়ে অন্য পাওয়ারের চশমা দিয়ে হাতিয়ে নেয় চড়া মূল্য।

আর এসব প্রতারণার শিকার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের সহজ সরল ও অসহায় মানুষগুলো। বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিলেও,ঠেকানো যায়নি তাদের দৌড়াত্ম্য।এভাবে দিনের পর দিন দালালদের খপ্পরে পড়ে গ্রাম থেকে শহর হাসপাতালে চোখ দেখাতে আসা অনেক অসহায় মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায়ই।

পার্বতীপুর থেকে আসা আলামিন নামে এক রোগী বলেন আমি বিএনএসবি চক্ষু হাসপাতাল থেকে চোখ দেখিয়ে বের হওয়ার পর আমার ব্যবস্থাপত্র দেখার জন্য কতিপয় ব্যক্তি এগিয়ে আসে। আমি তাদের ঔষধপত্র দেখতে না দিলে আমার সাথে খারাপ ব্যবহার করে। তারা আমার সামনে এক বৃদ্ধ মহিলাকে ডাক্তারের ব্যবস্থাপত্র নিয়ে জোড়াজুড়ি করে এবং ভালো মানের পাওয়ার চশমা দেওয়ার কথা বলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

বিএনএসবি হাসপাতালের ভারপ্রাপ্ত ম্যানেজার সাজেদুর রহমান বলেন হাসপাতালের গেটে রোগীদের সচেতনার্থে মাইক লাগিয়ে হাসপাতালের স্টাফ ছাড়া দালাল বা বহিরাগত কারো কাছ থেকে কোন ধরনের সুবিধা এবং খপ্নরে পরে ক্ষতিগ্রস্ত না হওয়ার বা নেওয়ার বারবার প্রচার প্রচারণা চালালেও কিছুতেই কিছুতেই ঠেকানো যাচ্ছে না দালালদের দৌরাত্ম।

দালালদের দৌরাত্ব বৃদ্ধির সত্যতা জানিয়ে গাউসুল আজম বি এনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক‌ ডাঃ‌ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী বলেন দীর্ঘদিন যাবত দালালরা এই কাজটি করে আসছে। তাদের বাধা দিলে তারা চক্ষু হাসপাতালের স্টাফদের সাথে বিরূপ আচরণ মারমুখী হয়ে উঠে।এক নারী স্টাফের সাথেও দালাল চক্রের এক সদস্য অসদাচরণ করেছে।এ বিষয়ে সে লিখিত অভিযোও করেন।

দালালদের এই রূপ কর্মকাণ্ড নিয়ে জেলা প্রশাসকেও‌ অবগত করা হয়েছে বলে তিনি আরো জানান।

আরো খবর

দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
দুই নারীর কাঁধে এখন কেশবপুরের প্রশাসন ও নিরাপত্তা
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
বিএনএসবি চক্ষু হাসপাতালে দালালের দৌরাত্ব বৃদ্ধিতে ভোগান্তিতে রুগী
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
র্শাশায় তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার