সর্বশেষ খবরঃ

বিআরটিএ দিনাজপুর সার্কেলের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত

বিআরটিএ দিনাজপুর সার্কেলের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত
বিআরটিএ দিনাজপুর সার্কেলের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :৩০শে জুন-২০২৬ মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ( বিআরটিএ ) দিনাজপুর সার্কেল এর নিয়মিত ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট কমিটি ( DCTC-ডিসিটিসি ) এর ৩৮১ তম সভার ড্রাইভিং লাইসেন্স দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ৮ টায় বিআরটিএ দিনাজপুর সার্কেল অফিসে পরীক্ষায় অংশগ্রহণকারী (পেশাদার ও অপেশাদার )যানবাহন চালকদের প্রথমে ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। সকাল সাড়ে ৯ টায় দিনাজপুর ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয় স্কুলে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে ১২টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর অফিসে ভাইবা (মৌখিক ) পরীক্ষা নেওয়া হয়। এরপর দিনাজপুর বড় মাঠে ফিল্ড টেস্ট ( প্রাকটিক্যাল টেস্ট ) নেওয়া হয়।

উক্ত পরীক্ষায় মোট ২২০ জন আবেদন করেছিলেন। এর মধ্যে ৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে উক্ত পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, সদস্য সচিবের দায়িত্ব পালন করেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ সফিকুল ইসলাম।

এ সময় সহযোগিতা করেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের অন্যান্য কর্মকর্তাও কর্মচারীবৃন্দ।

আরো খবর

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
শার্শায় আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চারুপীঠ একাডেমিতে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কারাগার থেকে পালানো দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন