সর্বশেষ খবরঃ

বাবা মাকে পিটিয়ে ঘরে আগুন ধরিয়ে দিলো নিজ সন্তান

বাবা মাকে পিটিয়ে ঘরে আগুন ধরিয়ে দিলো নিজ সন্তান
বাবা মাকে পিটিয়ে ঘরে আগুন ধরিয়ে দিলো নিজ সন্তান

সাজ্জাদ তুহিন ( নড়াইল ) জেলা প্রতিনিধি :: নড়াইল শহরের ভাদুলীডাঙ্গায় নিজ ঘরের মালামালসহ মোটর সাইকেল ভাংচুর করে এবং বাবা মাকে মেরে ধরে নিজ বসত বাড়ির ঘরে আগুন লাগিয়ে পালিয়েছে গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে গোলক বিশ্বাস (২৯) নামে এক কুলাঙ্গার সন্তান। ২৬ জুন ( বুধবার ) সকাল ৯ টার দিকে নড়াইল শহরের ভাদুলীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও প্রতিবেশী দের সূত্রে জানা যায়,কুলাঙ্গার বখাটে যুবক গোলক প্রতিনিয়ত নেশা করা টাকার জন্য তার বাবা-মা সহ পরিবারের সবাইকে দীর্ঘদিন ধরে মানুষিক নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় ২৬ জুন বুধবার সকাল ৯ টায় ওই বখাটে গোলক নেশা করার জন্য পরিবারের কাছে টাকা চাই। পরিবার টাকা না দিলে মোটর সাইকেল ভাঙচুর ও মা-বাবাকে মেরে ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

এ সময় আগুন বিভিন্ন স্থানে ছড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আফছার উদ্দিন বলেন,খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে বড় ধরনের তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) সাইফুল ইসলাম বলেন,পৌর এলাকায় মোটর সাইকেল ভাঙচুর ও বাবা- মাকে মেরে ঘরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাটি শোনার পর ঘটনা স্থলে সদর থানা ও সদর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শন করেছে। তবে ওই বখাটে যুবক এখন পলাতক। তাকে ধরতে পুলিশ এখনও অভিযান পরিচালনা করে যাচ্ছে।

আরো খবর

শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া