সর্বশেষ খবরঃ

বান্দরবানে গরীব ও অস্বচ্ছল মানুষদের মাঝে রিক্সা বিতরণ

বান্দরবানে গরীব ও অস্বচ্ছল মানুষদের মাঝে রিক্সা বিতরণ
বান্দরবানে গরীব ও অস্বচ্ছল মানুষদের মাঝে রিক্সা বিতরণ

স্টাফ রিপোর্টার :: প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বান্দরবানে গরীব ও অস্বচ্ছল মানুষদের মাঝে রিক্সা বিতরণ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।বান্দরবান সদরে রাজার মাঠ প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে রিক্সা বিতরণ করা হয়।

শুক্রবার ( ২৮ জুলাই )বান্দরবান জেলা সদরের ২০ জন গরীব ও অসচ্ছল ব্যক্তিকে শেখ হাসিনার উপহার হিসেবে প্রত্যেককে ১টি করে রিক্সা বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিং ইয়ং ম্রো এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটি এম কাউছার হোসেন, বান্দরবান পৌরসভার মেয়র সৌরভ দাশ শেখর, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, সদর উপজেলা ভূমি কর্মকর্তা নার্গিস আক্তার,সহকারী পুলিশ সুপার মোঃ মোজাফফর, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, সদস্য লক্ষীপদ দাশ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর আরও বলেন, বর্তমান গরীব বান্ধব সরকার দেশের গরীব ও অস্বচ্ছল মানুষদের ভাগোন্নয়নে কাজ অব্যাহত রেখেছে। তিনি বলেন, সরকার গৃহহীনদের জন্য জায়গাসহ গৃহ তৈরি করে দিচ্ছে।

একটি বাড়ি, একটি খামার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে মিশ্র ফলের বাগান সৃজন করা।নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গাভী বিতরণ, কৃষিক্ষেত্রে ও গৃহস্থালী কাজে নারীদের স্বাবলম্বি করতে বিভিন্ন কৃষি সরঞ্জাম উপকরণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার।

মন্ত্রী বীর বাহাদুর আরও বলেন, যেসব দুর্গম জায়গায় বিদ্যুৎ নাই, সেসব জায়গায় বিদ্যুতের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে সোলার প্যানেল বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, পাহাড়ি মানুষের দুর্গম পথে চলাচলের পথ সহজ করতে রাস্তাঘাট, ব্রীজ, কালভার্টসহ যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন ঘটিয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকার।

মন্ত্রী আরও বলেন, শিক্ষার প্রসারে পার্বত্য অঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে সরকার। বান্দরবান জেলার শিক্ষার ব্যবস্থার উন্নয়ন চিত্র তুলে ধরে মন্ত্রী বীর বাহাদুর বলেন, যেখানে বান্দরবানে একটি-দুইটি কলেজ ছিল,বর্তমানে আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৪ বছরে ১৪টি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, বান্দরবানের প্রতিটি উপজেলায় হাইস্কুল হয়েছে,কলেজ হয়েছে, রাস্তাঘাট হয়েছে, হাসপাতাল হয়েছে, এ্যাম্বুলেন্স হয়েছে, ফায়ার ব্রিগ্রেড স্টেশন হয়েছে।

আরো খবর

তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তেরখাদায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পিজাইডিং অফিসাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বেনাপোল জুড়ে শোভা পাচ্ছে দাঁড়িপাল্লা টাওয়ার
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ করা হবেঃ তারেক রহমান
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
খাগড়াছড়িতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
শার্শায় পুতে রাখা বোমার বিস্ফোরণে দুই শ্রমিক আহত
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
নারীদের মোটরসাইকেল চালানোর অনুমতি দিলো ইরান
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি
তেরখাদায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি