সর্বশেষ খবরঃ

বাঘারপাড়ায় নির্বাচনী সহিংসতায় আহত-৫

বাঘারপাড়ায় নির্বাচনী সহিংসতায় আহত-৫
প্রতিকী ছবি (সংগৃহীত)

যশোর প্রতিনিধি :: যশোরের বাঘারপাড়ায় নির্বাচনী সহিংসতায় পাঁচ জন আহত হয়েছেন। সোমবার সকালে জহুরপুর ইউনিয়ন এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

আহতদের দাবি সতন্ত্র প্রার্থীর পক্ষে সোমবার মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় প্রতিপক্ষ নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা তাদের উপর হামলা করেন। আহতরা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,সকালে বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বদরউদ্দিন মোল্যা নেতাকর্মী নিয়ে বাঘারপাড়া উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে জামতলা নামক জায়গায় পৌঁছালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান মিন্টুর লোকজন হিসেবে পরিচিত আব্দুর রশিদ,জসিম,মাসুদ (৩০), করিমসহ ২০-২৫ জন তাদের উপর হামলা করে।

এসময় স্বতন্ত্র পার্থী বদরউদ্দিন মোল্যা (৬৫), তার ছেলে আশিক ইকবাল (৩৪), কর্মী মাহাবুব (৩৫), লোটাসসহ (৪০) অন্তত পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

হামলা ঘটনায় নৌকার প্রার্থী ইউনিয়ন যুবলীগের আহবায়কআসাদুজ্জামান মিন্টু বলেছেন, এ ঘটনায় আমার কোন কর্মী বা সমর্থক জড়িত নই। কারা হামলা চালিয়েছে তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন জানান, গোলোযোগের ঘটনা শুনেছি,ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি