সর্বশেষ খবরঃ

বাগেরহাটায় মাদক, ইভটিজিং ও কিশোরগ্যাং এর বিরুদ্ধে প্রতিরোধ সভা

বাগেরহাটায় মাদক, ইভটিজিং ও কিশোরগ্যাং এর বিরুদ্ধে প্রতিরোধ সভা
বাগেরহাটায় মাদক, ইভটিজিং ও কিশোরগ্যাং এর বিরুদ্ধে প্রতিরোধ সভা

মোঃ আহসান হাবীব সুমন( জামালপুর )জেলা প্রতিনিধি :: আজ শুক্রবার ( ১৯ ডিসেম্বর ) দুপুরে জামালপুর সদর পৌরসভার ১১ নং ওয়ার্ডের অন্তর্গত বাগেরহাটা গ্রামে শহিদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ মাঠে বাগেরহাটা যুব সমাজের উদ্যোগে মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং এর বিরুদ্ধে সমাজের গুণী,গণ্যমান্য, রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষক, চাকরিজীবী ও সাধারণ জনগণের উপস্থিতিতে এক প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাগেরহাটায় মাদকের ব্যবসায়ী ও মাদক সেবীদের উৎপাত চরমে পৌঁছেছে যা সমাজ ব্যবস্থাপনার অবক্ষয় কিছু অসম্প্রদায়িক সংখ্যালঘু সম্প্রদায়ের উগ্রপন্থীদের দারায় সমাজ আজ বিপর্যয়ে। ছোট, বড়, পাড়ার মহল্লার ছেলে মেয়ে,কিংবা স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী কেউ রেহাই পাচ্ছে না এই কিশোরগ্যাং এর নির্যাতনের হাত থেকে।

কে বা কারা এই উগ্রপন্থী কিশোরগ্যাং এর মদত দাতা তা আজো অজানা। যারাই এ অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত বা মদত দিচ্ছেন তারা কেউই বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। তারা সমাজ ব্যবস্থা কে মানে না, তারা দেশ ও জাতির শত্রু তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে।

এমন অবস্থায় চলতে থাকলে আগামী প্রজন্মের বিপর্যয় ঘটবে একটি সমাজ, একটা জাতি, ধ্বংসের দিকে যাবে, মেরুদণ্ডহীন হয়ে পড়বে একটা জাতি , পিছিয়ে পর্বে শিক্ষাব্যবস্থা, সামাজিকতা ও সমাজ ব্যবস্থাপনা। এলাকা থেকে দ্রুত মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং এর নির্মূল করতে হবে ।

এ লক্ষ্যে সুশীল সমাজ ও সকল পেশাজীবী সংগঠন জেলা প্রশাসকের এবং জেলা পুলিশ সুপারসহ রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করছেন। সাথে প্রতিটি মানুষের জানমালের রক্ষার্থে প্রশাসনের কঠোর তৎপরতা চেয়েছেন বাগেরহাটা যুব সমাজ।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন