সর্বশেষ খবরঃ

বাগআঁচড়ায় পুলিশের অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার-২

বাগআঁচড়ায় পুলিশের অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার-২
বাগআঁচড়ায় পুলিশের অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার-২

সেলিম আহম্মেদ :: যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৫৫ বোতল ভারতীয় ফেনসিডিল এবং একটি ইজিবাইক সহ মোমেনা খাতুন ( ৬০ ) ও রাকিব হোসেন ( ১৯ )নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার( ২৬ জুন )সকাল ১০ টার দিকে উপজেলার বাগআঁচড়া বাজার থেকে তাদের আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রর পুলিশ।

আটককৃত মোমেনা খাতুন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভুলট গ্রামের গাজী সৈরদ্দিন এর স্ত্রী ও রাকিব হোসেন একই গ্রামের মতিয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে শার্শা থানার এসআই হাবিবুর রহমান ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর এএসআই আবু সাঈদ, এএসআই আবেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাগআঁচড়া বাজারে মেইন রোডে অভিযান চালিয়ে একটি ইজিবাইককে গতিরোধ করে এক মহিলা সহ চালককে আটক করলে তাদের কাছে ফেনসিডিল আছে বলে স্বীকার করে।পরে তাদের ইজিবাইকে রাখা একটি স্কুল ব্যাগ থেকে ৫৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃতদের নামে মাদকদ্রব্য আইনে মামলার দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।

আরো খবর

ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার