সর্বশেষ খবরঃ

বরেণ্য অভিনেত্রী স্মৃতি বিশ্বাস আর নেই

বরেণ্য অভিনেত্রী স্মৃতি বিশ্বাস আর নেই
অভিনেত্রী স্মৃতি বিশ্বাস

ভারতীয় সিনেমার বরেণ্য অভিনেত্রী স্মৃতি বিশ্বাস মারা গেছেন। বুধবার ( ৩ জুলাই ) বার্ধক্যজনিত কারণে মহারাষ্ট্রের নাসিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ১০০ বছর। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০টায় খ্রিষ্টান রীতি মেনে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

হিন্দি ও বাংলা সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেন স্মৃতি বিশ্বাস। একসময় মুম্বাইয়ে বসবাস করতেন স্মৃতি বিশ্বাস। ২৮ বছর আগে বোনের সঙ্গে নাসিকে গিয়ে বসবাস শুরু করেন। শেষ বয়সে অর্থ-কষ্টে দিন কেটেছে। এ অভিনেত্রীর রাজীব ও সত্যজিৎ নামে দুই পুত্রসন্তান রয়েছে।

মাত্র দশ বছর বয়সে বাংলা ভাষার ‘সন্ধ্যা’ সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন স্মৃতি বিশ্বাস। এরপর ভারতীয় বাংলা ‘দ্বন্দ্ব’, ‘নীল আকাশের নিচে’ সিনেমায় অভিনয় করেন। অভিনয় ক্যারিয়ারে হিন্দি, বাংলা, মারাঠি ভাষার অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন।

অভিনয় ক্যারিয়ারে ভারতের প্রখ্যাত সব পরিচালকের সঙ্গে কাজ করেছেন স্মৃতি বিশ্বাস। এ তালিকায় রয়েছেন— গুরু দত্ত, মৃণাল সেন, বিমল রায়, বি. আর. চোপড়া, রাজ কাপুর প্রমুখ। ভারতের তারকা অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন স্মৃতি বিশ্বাস। এ তালিকায় রয়েছেন— দেব আনন্দ, কিশোর কুমার প্রমুখ।

১৯৬০ সালে পরিচালক এস ডি নারাং-কে বিয়ে করেন স্মৃতি বিশ্বাস। এরপর অভিনয়কে বিদায় জানান তিনি। ধারণা করা হচ্ছে, ‘মডেল গার্ল’ তার অভিনীত শেষ সিনেমা। এটি ১৯৬০ সালে মুক্তি পায়।

আরো খবর

শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া