সর্বশেষ খবরঃ

ফেসবুক-টিকটককে জবাব দিতে ৪ দিন সময় দিয়েছে সরকার

ফেসবুক-টিকটককে জবাব দিতে ৪ দিন সময় দিয়েছে সরকার
ফেসবুক-টিকটককে জবাব দিতে ৪ দিন সময় দিয়েছে সরকার

ফেসবুক-টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে দেশের বিধিবিধান ও আইনের সঙ্গে সামঞ্জস্য না রাখায়  চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার। এর জবাব দিতে চার দিনের সময় দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।

রবিবার (২৮ জুলাই ) বিভিন্ন মোবাইল অপারেটর ও অন্যান্য অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বলেন,গত শনিবার ( ২৭ জুলাই ) ফেসবুক, টিকটক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াকে চিঠি পাঠিয়ে ৩০ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তাদের জবাব দিতে হবে। আমরা যে কন্টেন্টগুলো মুছতে বলেছি, তার খুব কমই তারা মুছেছে। তিনি আরও বলেন,উগ্রপন্থিদের পেজ চালু থাকলেও আওয়ামী লীগ সমর্থিত ৫০টি পেজ টেকডাউন করে দিয়েছে।

এর আগে প্রতিমন্ত্রী জানান রবিবার বিকাল ৩টায় সারা দেশে ফোর-জি নেটওয়ার্ক চালু হবে। সংযোগ বন্ধ থাকায় বিনিময়ে ৫ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন মোবাইল গ্রাহকরা।

বাংলাদেশ কখনোই ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়নি জানিয়ে পলক বলেন, কেপিআইগুলোতে ইন্টারনেট ছিল না। আমরা কোনও অ্যাপ বন্ধ রাখার পক্ষে নই। বিশ্বের মোড়লরাই এসব করে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩