সর্বশেষ খবরঃ

ফিফা দ্য বেস্ট মেসি

ফিফা দ্য বেস্ট মেসি
ফিফা দ্য বেস্ট মেসি

বিশ্বকাপ জেতার পর গত বছর লিওনেল মেসি পেয়েছিলেন অষ্টম ব্যালন ডি’অর। সোমবার লন্ডনে ফিফার সর্বোচ্চ পুরস্কারও গেলো তার দখলে। কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হাল্যান্ডকে টপকে ফিফা দ্য বেস্ট হলেন মেসি।

তবে এই অনুষ্ঠানে তিনি ছিলেন না। তার হয়ে পুরস্কার বুঝে নেন থিয়েরি অঁরি। এনিয়ে তৃতীয়বার দ্য বেস্ট হলেন আর্জেন্টিনা অধিনায়ক।

২০১৯ ও ২০২২ সালেও ফিফার বর্ষসেরা হন মেসি। মেয়েদের এই ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন স্পেনের বিশ্বকাপ জয়ী আইতানা বোনমাতি।

ফিফার বর্ষসেরা কোচ হয়েছেন গতবার ম্যানসিটিকে ট্রেবল জেতানো পেপ গার্দিওলা। বর্ষসেরা গোলের স্বীকৃতি হিসেবে পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন বোটাফোগো এসপির গুইলহার্মে মাদরুগা। দূরপাল্লার বাইসাইকেল কিক থেকে তার করা গোল হয়েছে এবার সেরা।

বেলজিয়াম ও রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া, মরক্কো ও আল হিলালের ইউনুস বৌনৌকে হারিয়ে বর্ষসেরা গোলকিপার হয়েছেন ব্রাজিল ও ম্যানসিটির এডারসন। মেয়েদের এই ক্যাটাগরিতে সেরা হয়েছেন ইংল্যান্ড ও ম্যানইউর ম্যারি ইয়ার্পস। টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেন তিনি।

বছরের সেরা ভক্তের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনায় একটি ক্লাব ম্যাচ চলাকালে নবজাতক সন্তানকে বোতলে করে দুধ খাওয়ানো বাবা।

আরো খবর

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন