সর্বশেষ খবরঃ

প্রেসক্লাব গোপালগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রেসক্লাব গোপালগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রেসক্লাব গোপালগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শিহাব উদ্দিন (গোপালগঞ্জ) জেলা প্রতিনিধি :: পবিত্র মাহে রমজান উপলক্ষে গোপালগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।

প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা গোপালগঞ্জ প্রতিনিধি মোঃ জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আরিফ-উজ-জামান এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

আলোচনা সভায় প্রধান অতিথি ডাঃ কে এম বাবর বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ। যেখানে দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়ম হবে সেখানে কোনো ছাড় দেওয়া যাবে না। সত্য প্রকাশে সাংবাদিকদের সাহসী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, সাংবাদিকদের উন্নয়ন ও কল্যাণে তিনি সব ধরনের সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অমিত দেবনাথ,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তারেক সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সরোয়ার হোসেন,ডিবি পুলিশের ওসি কামরুল হাসান,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিচুর রহমানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব গোপালগঞ্জের সদস্যবৃন্দ।

আরো খবর

পানছড়িতে এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
পানছড়িতে এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
প্রেসক্লাব গোপালগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রেসক্লাব গোপালগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
“শ্রেষ্ঠ অদম্য নারী” সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া
“শ্রেষ্ঠ অদম্য নারী” সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া
বেনাপোল পৌর প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বেনাপোল পৌর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নড়াইলে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
নড়াইলে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
যশোরে সাংবাদিকের বাসায় লোক পাঠিয়ে হুমকির ঘটনায় থানায় জিডি
যশোরে সাংবাদিকের বাসায় লোক পাঠিয়ে হুমকির ঘটনায় থানায় জিডি
গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন
পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন