সর্বশেষ খবরঃ

প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন আজ

প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন আজ
প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন আজ

প্রশাসনে শীর্ষ কর্মকর্তা সচিবদের নিয়ে আজ বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ( ৫ ফেব্রুয়ারি ) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে। এটি হবে নতুন সরকারের প্রথম সচিব সভা।

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন,কোনো নির্দিষ্ট এজেন্ডা ধরে নয়, প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের নির্দেশনার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করণীয় নিয়ে সরকারপ্রধান সচিব সভায় দিকনির্দেশনা দেবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

একজন কর্মকর্তা জানান, ২০২২ সালের সচিব সভায় প্রধানমন্ত্রী যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরা হবে সচিব সভায়।

প্রধানমন্ত্রী আওয়ামী লীগের এবারের নির্বাচনী ইশতেহারের আলোকে মন্ত্রণালয়-বিভাগুলোকে নির্দেশনা দেবেন।এ ছাড়া সামনে রমজান, তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও সংশ্লিষ্ট সচিবদের নির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী।

বর্তমানে দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ৮৫ জন সিনিয়র সচিব ও সচিব দায়িত্ব পালন করছেন।

আরো খবর

শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
শার্শায় এস এ পরিবহনের কার্ভাডভ্যান হতে বিপুল পরিমান চোরাচালানী পণ্য উদ্ধার
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেনাপোলে রাস্তা দখল করে ভবন নির্মাণ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ