সর্বশেষ খবরঃ

প্রধান শিক্ষক কর্তৃক ৪র্থ শ্রেণীর ছাত্রীর যৌন নিপিড়নের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

প্রধান শিক্ষক কর্তৃক ৪র্থ শ্রেণীর ছাত্রীর যৌন নিপিড়নের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন
প্রধান শিক্ষক কর্তৃক ৪র্থ শ্রেণীর ছাত্রীর যৌন নিপিড়নের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

এম কামরুজ্জামান( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার ১৭১ নং টেংরাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম কর্তৃক চতুর্থ ছাত্রীদের যৌন নিপিড়নের হাত থেকে রক্ষা পেতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৮ জুলাই ) বেলা ৩টার সময় প্রেসক্লাব হল রুমে উপজেলার রমজানগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত শহর আলীর গাজীর ছেলে মোঃ মুনছুর আলী সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করা করেন।

লিখিত বক্তব্য বলেন,১৭১ নং টেংরাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম একজন দুঃচরিত্রবান,লম্পট প্রকৃতির ব্যক্তি। তিনি অত্র প্রায় বিদ্যালয়ের ছাত্রীদের যৌন নিপিড়ন করে আসছে। বিষয়টি নিয়ে ইতি পূর্বে তার বিরুদ্ধে কয়েকবার অভিযোগ উঠলে মোটা অঙ্গের অর্থের বিনিময়ে ধামাচাঁপা দিয়েছেন।

বাদীর ছোট ছেলে মোঃ মুজিবর গাজীর কন্যা মোছাঃ মারিয়া খাতুন ( ১১) ৪র্থ শ্রেনী ও বড় ছেলে মোঃ মিজানুর রহমানের কন্যা মোছাঃ হাবিবা খাতুন( ১১) একই শ্রেনীতে অত্র বিদ্যালয়ে অধ্যায়নরত আছে।গত ৭ জুলাই রবিবার স্কুল চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের শ্রেনী কক্ষে মোছাঃ মারিয়া খাতুন ও মোছাঃ হাবিবা খাতুনকে যৌন নিপিড়ন করেন। ঘটনাটি তারা বাড়ীতে এসে বলে।

বাদী আরো বলেন,ইতি পূর্বে আমার কন্যা মুর্শিদা খাতুনের কন্যা মোছাঃ মুক্তা খাতুনের উপর কুনজর পড়ে উক্ত প্রধান শিক্ষক আবুল কাশেমের। তাকেও বার বার যৌন নিপিড়ন করার চেষ্টা করলে তাকে অত্র বিদ্যালয় হতে বাহির করে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করায়। বর্তমানে জহিরনগর মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে পড়াশোনা করছে।

তাহার এমন অপকর্মের কারনে অত্র শিক্ষা প্রতিষ্ঠান হতে ছাত্র/ ছাত্রীর সংখ্যা কমে যাচেছ। তার বিরুদ্ধে বার বার এমন ধরনের অভিযোগ উঠলেও মোটা অঙ্কের টাকা ও ক্ষমতার দাপটে বার বার স্থানীয় ভাবে রক্ষা পেয়েছে। আপনাদের লিখনের মাধ্যমে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

অপার দিকে অভিযুক্ত ১৭১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমের কাছে মোবাইল ফোনে জানতে চাই তিনি বলেন, আমি এই সমস্ত এর কাজের সাথে কোনভাবে জড়িত না। আমার মান-সম্মান নষ্ট করার জন্য এবং স্কুলের ভাবমূর্তি নষ্ট করতে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। আমি আগামী কাল মঙ্গলবার সকালে এই বিষয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সাথে মিটিং করার সিদ্ধান্ত নিয়েছি। যদি প্রমাণিত হয় তাহলে আইনগত যে সাজা হবে আমি সেটা মেনে নেবো।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী