সর্বশেষ খবরঃ

পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪জনকে বদলি

পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪জনকে বদলি
ছবি সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।এদের মধ্যে আটজন অতিরিক্ত ডিআইজি এবং বাকিরা পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।

বৃহস্পতিবার( ১১ সেপ্টেম্বর ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো মাহবুবুর রহমান।

বদলি কর্মকর্তারা হলেন— ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি ) যুগ্ম কমিশনার সুলতানা নাজমা হোসেনকে ট্যুরিস্ট পুলিশে, ডিএমপির যুগ্ম কমিশনার মোঃ সালেহ উদ্দিনকে র‌্যাবে, চট্টগ্রাম মহানগর পুলিশের ( সিএমপি ) যুগ্ম কমিশনার মোঃ হুমায়ুন কবিরকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই), চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রিয়াজুল হককে পুলিশ টেলিকম ইউনিটে-

পিবিআই পুলিশ সুপার ( সুপারনিউমারির অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ) মোহাম্মদ আনোয়ারুল হককে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, বরিশাল মহানগর পুলিশের ( বিএমপি ) অতিরিক্ত কমিশনার মোঃ শামীম হোসেনকে রাজশাহী রেঞ্জে, বরিশাল জেলা পিবিআই পুলিশ সুপার ( সুপারনিউমারির অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ) মোঃ হুমায়ুন কবিরকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে-

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও বর্তমানে রংপুর পিটিসিতে ( সুপারনিউমারির অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ) সংযুক্ত আসমা সিদ্দিকা মিলিকে ঢাকার টিডিএসে সংযুক্ত, ডিএমপির উপ-পুলিশ কমিশনার ( ডিসি ) গৌতম কুমার বিশ্বাসকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি), চুয়াডাঙ্গার পুলিশ সুপার গোলাম মওলাকে পুলিশ সদর দপ্তরের এ আইজি-

রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি ) শাকিলা সোলতানাকে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, পিবিআই পুলিশ সুপার মোমতাজুল এহসান আহম্মদ হুমায়ুনকে হাইওয়ে পুলিশে, পিবিআই পুলিশ সুপার আবু তোরাব মোঃ শামছুর রহমানকে হাইওয়ে পুলিশে এবং পুলিশের বিশেষ শাখার (এসবি ) পুলিশ সুপার মোঃ আমীর খসরুকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরো খবর

বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
বেনাপোল কাস্টমস হাউসের দুই কর্মকর্তা ক্লোজড!নেপথ্য শুল্ক ফাঁকিতে সহায়তা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
কক্সবাজারে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার-২২
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
বিচ্ছেদের ইঙ্গিত দিলেন টলিউডের নির্মাতা সৃজিত
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নড়াইলে শিক্ষক গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
দিনাজপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন