সর্বশেষ খবরঃ

পুকুরের পানিতে কন্যা শিশুকে ডুবিয়ে হত্যার দায়ে মা গ্রেপ্তার

পুকুরের পানিতে কন্যা শিশুকে ডুবিয়ে হত্যার দায়ে মা গ্রেপ্তার
পুকুরের পানিতে কন্যা শিশুকে ডুবিয়ে হত্যার দায়ে মা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :: তিন মাসের মেয়ে শিশুকে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে শিশুটির মা সুরাইয়া ইয়াসমিন মুক্তাকে ( ৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সাতক্ষীরার পৌরসভার রইচপুর গ্রামে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে।

রোববার (৭ জুলাই ) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার সুরাইয়া ইয়াসমিন একই গ্রামের মুজাফফর হোসেনের মেয়ে। তিনি খুলনার গিলাতলা এলাকার মুছা শেখের স্ত্রী। তিনি বাবার বাড়িতে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন।

রইচপুর গ্রামের জাকির হোসেন বলেন, সুরাইয়া ইয়াসমিনের মেয়ে মমতাজ খাতুনকে গতকাল বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনরা রাত ১১টার দিকে বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এসময় শিশুটির মা সুরাইয়া খাতুনকে পানিতে ডুবিয়ে সন্তান হত্যার কথা স্বীকার করতে শোনা যায়।

তিনি আরও বলেন, সুরাইয়া মাঝে মধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন। এর আগেও তিনি নিজের ছেলেকে হত্যার চেষ্টা করেছিলেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোহিদুল ইসলাম বলেন, ‘নিজ কন্যাকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে সুরাইয়া খাতুন মুক্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এঘটনায় শিশুটির বাবা মুছা শেখ তার স্ত্রীকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী