সর্বশেষ খবরঃ

পিরোজপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার-১

পিরোজপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার-১
পিরোজপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার-১

বিশেষ প্রতিবেদক :: পিরোজপুরের নেছারাবাদে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দবির শেখ ওরফে আকাশ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত দবির শেখ আকাশ কোটালিপাড়া থানার বানারঝর গ্রামের আনোয়ার শেখের ছেলে। আল-আমীন শেখ মুন্না কোটালিপাড়া থানার রগুনাথপুর গ্রামের লুৎফর শেখের ছেলে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) গোলাম সরয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মেয়েটির মা বাদী হয়ে শনিবার ( ৩ ফেব্রুয়ারি ) রাতে দুই যুবকের নামে মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় দবির শেখ আকাশ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামি আল-আমীন শেখ মুন্না পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভুক্তভোগী পরিবার জানায়,আকাশ একটি মুরগির খামারে কাজ করত। মামলার অন্য আসামি মুন্না প্রায়ই আকাশের কর্মস্থলে আসা–যাওয়া করত।

মুন্না কৌশলে মেয়েটির ফোন নম্বর সংগ্রহ করে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ঘটনার দিন মুন্না মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে আকাশের কর্মস্থলে নিয়ে যায়। পরে দুজনে মেয়েটিকে ধর্ষণ করে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী