সর্বশেষ খবরঃ

পিতার হাতে কাটা “ জিয়া খাল” পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পিতার হাতে কাটা “ জিয়া খাল” পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পিতার হাতে কাটা “ জিয়া খাল” পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার :: এলাকাবাসীর জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যা সমাধানে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী জিয়া খালের পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন।

সোমবার (২৭ এপ্রিল )সকাল ১১.৪৫ মিনিটে উপজেলার উলাশী ইউনিয়নে অবস্থিত খালপাড়ে ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে উলাশী-যদুনাথপুর এলাকার প্রায় চার কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।

শার্শায় প্রধানমন্ত্রীর আগমনকে ঘীরে ভোর সকাল হতেই খাল পাড়ে অবস্থান নেই হাজার হাজার নেতা-কর্মীসহ উপজেলার সাধারন জনগন। এরপর দোয়া অনুষ্ঠান শেষে খাল পাড়েই উৎসুক উপজেলাবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত ভাষন দেন।

এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি,স্বাস্থ্য মন্ত্রী সরদার মোঃসাখাওয়াত হোসেন বকুল,পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ওজ্বালানী প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত,স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ৮৫,যশোর-১( শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমানসহ প্রশাসন ও মন্ত্রাণালয়ের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে সকালে প্রধামন্ত্রী যশোর বিমানবন্দরে পৌছালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যশোর জেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। কয়েক স্তরের প্রশাসনিক নিরাপত্তা বেষ্টনির মাঝে অপেক্ষামানরত দলীয়-নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করে উপস্থিতির জন্য হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান একই স্থানে জিয়া খাল খনন কাজের প্রথম উদ্বোধন করেছিলেন।

আরো খবর

পিতার হাতে কাটা “ জিয়া খাল” পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পিতার হাতে কাটা “ জিয়া খাল” পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্যামনগরে অসহায় হত দরিদ্রদের মাঝে জাতীয় নাগরিক পার্টির বস্ত্র বিতরণ 
শ্যামনগরে অসহায় হত দরিদ্রদের মাঝে জাতীয় নাগরিক পার্টির বস্ত্র বিতরণ 
দিনাজপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
দিনাজপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার
কৃষি জমির মাটি কাটায় শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড
কৃষি জমির মাটি কাটায় শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড
আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করল ইরান
আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করল ইরান
চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনায় গ্রেফতার ৪
চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে প্রতারণার দায়ে গ্রেফতার ৪
চেঙ্গী নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
চেঙ্গী নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা