সর্বশেষ খবরঃ

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় ৩০জন নিহত

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় ৩০জন নিহত
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় ৩০জন নিহত

পাকিস্তানের নবাবশাহের সরহারি রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ৩০ জন নিহতসহ আরও ৫০ জন আহত হয়েছেন।

রোববার হাজারা এক্সপ্রেস নামের ট্রেনটির বগি লাইনচ্যুত হয় বলে জানিয়েছে ডন অনলাইন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।

টিভিতে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, লাইনচ্যুত বগিগুলোর কাছে বিপুল সংখ্যক যাত্রী জড়ো হয়েছে। দুর্ঘটনাস্থলে থাকা সাংঘর জেলা স্বাস্থ্য কর্মকর্তা ফয়েজ মোহাম্মদ মারি মৃতের সংখ্যা ৩০ বলে জানিয়েছেন।

তবে রেল ও বিমান চলাচল বিষয়ক মন্ত্রী খাজা সাদ রফিক জানিয়েছেন, কর্তৃপক্ষকে এই ঘটনায় সতর্ক করা হয়েছে। ট্রেনটি যুক্তিসঙ্গত গতিতে চলছিল বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে। কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সুক্কুর ও নবাবশাহ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পাকিস্তান রেলওয়ের সুক্কুর ডিভিশনাল কমার্সিয়াল অফিসার ( ডিসিও) মহসিন সিয়াল বলেন, ‘কেউ কেউ বলছেন যে পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে, কেউ বলছে আটটি লাইনচ্যুত হয়েছে এবং কেউ বলছে ১০টি লাইনচ্যুত হয়েছে।’ তাৎক্ষনিকভাবে সঠিক তথ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

আরো খবর

শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
শার্শায় কিশোরী অপহরণের দায়ে যুবক গ্রেফতার
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া