সর্বশেষ খবরঃ

পাকিস্তানে টিকটক করায় মেয়েকে গুলি করে হত্যা

প্রতিকী ছবি

যুক্তরাষ্ট্র থেকে পরিবারকে পাকিস্তানে ফিরে আনার পরেই মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার ( ২৯ জানুয়ারি ) ওই ব্যক্তি স্বীকার করেছেন, তিনি তার মেয়েকে গুলি করে হত্যা করেছেন। খবর জিও নিউজের।

পুলিশ জানিয়েছে, টিকটক করার কারণে মেয়েকে হত্যা করেছেন তিনি। পুলিশের এক কর্মকর্তা বলেছেন, বেলুচিস্তানের কোয়েটায় গত মঙ্গলবার এই হত্যাকাণ্ড হয়েছে। অভিযুক্তের নাম আনোয়ার উল-হক।

প্রাথমিকভাবে তিনি বলেন, অজ্ঞাত এক বন্দুকধারী তার ১৫ বছর বয়সী আমেরিকান বংশোদ্ভূত মেয়েকে গুলি করে হত্যা করে। তবে পরবর্তী সময়ে তিনি নিজে এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।

বাবর বেলুচ নামে পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, এখন পর্যন্ত আমাদের তদন্তে আমরা জানতে পেয়েছে ভুক্তভোগী কিশোরীর পোশাক, জীবনযাপন ও চলাফেরা নিয়ে পরিবারের আপত্তি ছিল।

পুলিশের আরেক তদন্ত কর্মকর্তা জোয়েইব মোহসিন বলেছেন, মেয়েটির ফোন আমাদের কাছে তবে সেটি লক আছে। আমরা সবকিছু তদন্ত করছি।

বেলুচ বলেছেন, ওই পরিবার যুক্তরাষ্ট্র থেকে ২৫ বছর পর সম্প্রতি বেলুচিস্তান প্রদেশে ফিরেছে। অভিযুক্ত ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে। তিনি পুলিশকে জানান, তার মেয়ে যুক্তরাষ্ট্রে থাকাকালীন টিকটকে আপত্তিকর ভিডিও বানাতেন।

অভিযুক্ত ব্যক্তি পুলিশকে আরও জানান, তার মেয়ে পাকিস্তানে ফেরার পরেও টিকটকে ভিডিও শেয়ার করত। বেলুচ বলেছেন, এই হত্যাকাণ্ডে সম্পৃক্ততা থাকার কারণে অভিযুক্ত ব্যক্তির শ্যালককেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে হত্যার মামলা করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই বিষয়ে ওই পরিবারের কাছে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

আরো খবর

ফের প্রাণনাশের হুমকি পেল রোহিত শেঠি
ফের প্রাণনাশের হুমকি পেল রোহিত শেঠি
দেশের সব তেলের ডিপো বুধবার বন্ধ থাকবেঃবিপিসি
দেশের সব তেলের ডিপো বুধবার বন্ধ থাকবেঃবিপিসি
বিআরটিএ দিনাজপুর সার্কেলের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত
বিআরটিএ দিনাজপুর সার্কেলের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
খাগড়াছড়িতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত