সর্বশেষ খবরঃ

পাকিস্তানি অভিনেত্রী খুশবু খানকে গুলি করে হত্যা

পাকিস্তানি অভিনেত্রী খুশবু খানকে গুলি করে হত্যা
পাকিস্তানি অভিনেত্রী খুশবু খানকে গুলি করে হত্যা

গুলি করে হত্যা করা হয়েছে পাকিস্তানি অভিনেত্রী খুশবু খানকে। সোমবার ( ১০ জুন ) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরা জেলার ওয়াপদা কলোনি এলাকায় একটি ফসলের জমি থেকে এই পশতু অভিনেত্রীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, আকবরপুরা থানায় সন্দেহভাজন অভিযুক্ত শওকত ও ফালাক নিয়াজের নামে হত্যা মামলা করেছেন অভিনেত্রীর ভাই। অভিযুক্ত দুজনকেই আটক করেছে স্থানীয় পুলিশ।

পুলিশ জানিয়েছে,সন্দেভাজনদের আটকের জন্য তারা অভিযান পরিচালনা করছে। যার মধ্যে একজন রয়েছেন, যে আগে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তা ছাড়া ওই ব্যক্তির বিরুদ্ধে আরেক নারীকে হত্যার মামলা রয়েছে।

এ অভিনেত্রীর ভাইয়ের অভিযোগ,সন্দেহভাজন ব্যক্তিরা শুধু তাদের আয়োজিত অনুষ্ঠানেই খুশবু খানকে কাজ করতে বাধ্য করতে চেয়েছিল। এমনকি ইন্ডাস্ট্রিও ছেড়ে দিতে বলেছিল। কিন্তু তাতে রাজি হননি খুশবু।

তাদের শর্তে রাজি না হওয়ায় অভিযুক্ত ব্যক্তিদের একটি পার্টিতে যেতে খুশবুকে প্রলুব্ধ করা হয়েছিল। সেখানে যাওয়ার পরই পরিকল্পনা করে খুশবুকে হত্যা করা হয়েছে।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩