সর্বশেষ খবরঃ

পলাশবাড়ীতে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পলাশবাড়ীতে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পলাশবাড়ীতে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আঃ খালেক মন্ডল ( গাইবান্ধা )জেলা প্রতিনিধি :: গাইবান্ধার পলাশবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক পৃথক তিনটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ( ৩ আগস্ট ) উপজেলা পরিষদ টাউন হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান রিহান-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী- সাদুল্লাপুর ) নির্বাচনী আসনের সাংসদ ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃউম্মে কুলসুম স্মৃতি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছাঃ আনোয়ারা বেগম,

থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি ছাইফুলার রহমান চৌধুরী তোতা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, বরিশাল ইউপি চেয়ারম্যান সাংবাদিক রফিকুল ইসলাম সরকার,প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তর কর্মকর্তা ছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী এবং ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

আরো খবর

শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
শার্শায় গাাঁজা ও ইয়াবাসহ তিন মাদককারবারী গ্রেফতার
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
টানা তিন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করলো আর্জেন্টিনা
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ট্রাইকো-কম্পোস্ট প্রযুক্তি ও টেকসই চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন