সর্বশেষ খবরঃ

নৌবাহিনীতে চাকরির সুযোগ

নৌবাহিনীতে চাকরির সুযোগ
নৌবাহিনীতে চাকরির সুযোগ

বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৪-এ ডিইও ব্যাচে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে নৌবাহিনীর মোট তিনটি শাখায় জনবল নিয়োগ দেওয়া হবে।আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ৬ জুলাই, ২০২৩।

ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা-পুরুষ। বয়স:: ১ জুলাই ২০২৪ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর ( অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় )। বৈবাহিক অবস্থা: অবিবাহিত।

শিক্ষাগত যোগ্যতা ( ন্যূনতম ): সরকার কর্তৃক স্বীকৃতি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে নেভাল আর্কিটেকচার/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে।

শিক্ষা শাখা-পুরুষ ও মহিলা। বৈবাহিক অবস্থা: অবিবাহিত/বিবাহিত।

বয়স: ১ জুলাই ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর ( অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)। ব্যারিস্টার/আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃতি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি/পদার্থ/রসায়ন/মনোবিজ্ঞান/আইন/গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক (সম্মান)।

এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে। আইন বিষয়ের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ সনদসহ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

শিক্ষা শাখা ( ইঞ্জিনিয়ার )-পুরুষ ও মহিলা। বয়স: ১ জুলাই ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর ( অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় )।বৈবাহিক অবস্থা: অবিবাহিত/বিবাহিত।

শিক্ষাগত যোগ্যতা ( ন্যূনতম ): সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে।

সব শাখার জন্য শারীরিক যোগ্যতা

পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। মহিলাদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।

উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।

নিয়োগ

চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে ‘অ্যাক্টিং ইন্সট্রাক্টর সাব লেফটেন্যান্ট’ পদে ৫ বছরের জন্য স্বল্পমেয়াদি/স্থায়ী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত/স্থায়ী করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রাথীদের অনলাইনে নৌবাহিনীর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের ‌www.joinnavy.navy.mil.bd মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ৬ জুলাই, ২০২৩।

আরো খবর

তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
তেলের আশায় শার্শার তেল পাম্প গুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
খাগড়াছড়িতে অবৈধ তেল মজুদের বিরুদ্ধে অভিযান
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন  দুর্ভোগ চরমে
গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান ঘরে জন দুর্ভোগ চরমে
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
রিক্সা-ইজিবাইক চালক ও পথচারীদের নিয়ে ঈদ-পুর্নমিলনী
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
দীঘিনালায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
ঈদ ছুটিতেও নড়াইলের মা ও শিশু কেন্দ্রে মিলেছে স্বাস্থ্যসেবা
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ছাই
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ
শ্যামনগরে মৎষ্য ঘের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ