সর্বশেষ খবরঃ

নেত্রকোনায় ১৮ আওয়ামী লীগ নেতা বহিষ্কার

নেত্রকোনায় ১৮ আওয়ামী লীগ নেতা বহিষ্কার
প্রতিকী ছবি (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার :: ইউনিয়ন পরিষদের ( ইউপি ) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত আমান্য করে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় নেত্রকোনা জেলার আটপাড়া এবং বারহাট্টা উপজেলার ১৩টি ইউনিয়নের পাঁচ চেয়ারম্যানসহ ১৮ আওয়ামী লীগ নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার ( ৪ নভেম্বর ) নেত্রকোনা জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মাজাহারুল ইসলাম এই বহিষ্কারের খবর সাংবাদিকদের জানান।এর আগেও নেত্রকোনা সদরের ১০ নেতা কর্মীকে দলীয় সিদ্ধান্ত আমান্য করে নির্বাচন করায় বহিষ্কার করা হয়।

তিনি আরও বলেন, জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কৃতদের বহিষ্কারের চিঠিও দেওয়া হয়েছে। বহিষ্কৃতরা হলেন, বারহাট্টা উপজেলার বাউসি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শেখ তারেক হাবিব,সাহতা ইউনিয়নের মিজানুর রহমান,বারহাট্টা ইউনিয়নের মনোরঞ্জন সরকার,আসমা ইউনিয়নের ছায়েদুর রমহমান।

আবুল কাশেম, চিরাম ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান আমীরুল ইসলাম, সিংধা ইউনিয়নের সন্ধ্যা রানি রায়, আবুল কাশেম এবং রায়পুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান রাজু,আটপাড়া উপজেলার শুনুই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ছানোয়ার উদ্দিন ছানু এবং তানভির হাসান খান,সুখারী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কফিল উদ্দিন।

স্বরমশিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলান, বানিয়াজান ইউনিয়নের নেতা নিজান ইয়ার খান, তেলিগাতি ইউনিয়নের সনজুর রহনান খান, দুয়জ ইউনিয়নের কায়সার ইমরান বাবুল, আসাদুজ্জামান রিপন এবং শাহীন তালুকদার।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী