সর্বশেষ খবরঃ

নেত্রকোনায় ছেলের কাঠের আঘাতে পিতা খুন

নেত্রকোনায় ছেলের কাঠের আঘাতে পিতা খুন
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার :: নেত্রকোনার বারহাট্টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের কাঠের চেলার আঘাতে বাবা খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম ফৌজদার মিয়া ( ৬৫)। নিহত ফৌজদার মিয়া উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় ঘাতক ছেলে সায়েম মিয়াকে ( ৩৫) আটক করেছে বারহাট্টা থানা পুলিশ। তবে পরিবারের লোকজন সায়েম মিয়াকে মানসিক প্রতিবন্ধী বলে দাবি করেছে। রবিবার ( ৩০ জুন ) বিকেলে উপজেলার আসমা ইউনিয়নের বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের বড় বোন জ্যোসনা আক্তার বলেন, সায়েম মানসিক প্রতিবন্ধী। দুপুরে ছোট ভাই রাজনকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাবাকে বলেন তাঁকে খুঁজে বের করে দিতে। বাবা খুঁজে বের করে না দেওয়ায় কাঠের চেলা দিয়ে তার বাবা ফৌজদার মিয়ার মাথায় জোরে আঘাত করে। আঘাত গুরুতর হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা সায়েমকে দড়ি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সায়েমকে আটক করে থানায় নিয়ে যায়। সেইসাথে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

বারহাট্টা থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর খবর পেয়ে অভিযুক্ত সায়েমকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। তবে পরিবারের লোকজনের দাবি- সায়েম মানসিক প্রতিবন্ধী।

আরো খবর

প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফের উপজেলা সংগঠক ঝিমিত চাকমা আটক
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ওয়ানস্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন উদ্বোধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
চালিতাঘাটা হাট বাজার ইজারা বাতিলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
খামেনির দাফন অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩
বেনাপোল কাস্টমস কর্মকর্তার নেতৃত্বে পণ্য পাচারকালে তিন কোটি টাকার পণ্য উদ্ধারসহ আটক-৩