সর্বশেষ খবরঃ

নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে আদালতে রিটের সিদ্ধান্ত

নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে আদালতে রিটের সিদ্ধান্ত
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে ভোট কারচুপির অভিযোগ খতিয়ে দেখতে উচ্চ আদালতে রিট করার সিদ্ধান্ত নিয়েছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য। পাশাপাশি, নির্বাচনের সময় গঠিত ১১ দলীয় জোট আগামীতে সংসদের ভেতরে ও বাইরে অটুট রাখার অঙ্গীকারও ব্যক্ত করেছেন জোটের নেতারা।

শনিবার ( ১৪ ফেব্রুয়ারি )সন্ধ্যায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জোটের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জোটের শরিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জোটের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর ১৩ ফেব্রুয়ারি গভীর রাতে তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করা হয়েছে। এর ফলে আরপিও অনুযায়ী অনেক আসনে ভোট পুনঃগণনার সুযোগ থেকে প্রার্থীরা বঞ্চিত হয়েছেন।

এ অবস্থায় যেসব আসনে ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের মতো অনিয়ম হয়েছে, সেগুলো চিহ্নিত করে প্রতিকার পেতে হাইকোর্টে রিট করার সিদ্ধান্ত নিয়েছে ১১ দলীয় ঐক্য। বিশেষ করে ৩০টিরও বেশি আসনে কারচুপির বিষয়ে আগামীকাল ১৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জোটের নেতারা।

বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস, জাগপা, লেবার পার্টিসহ জোটের অন্যান্য শরিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফল নিয়েও আলোচনা হয়। জোটের পক্ষ থেকে বলা হয়, ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হওয়ায় সংসদের উচ্চকক্ষে ১০০টি আসনে রাজনৈতিক দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে আসন পাবে।

জনগণ ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করায় এখানে কোনো দলের ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ নেই। সংসদ কার্যকর হওয়ার ১৮০ দিনের মধ্যে পর্যায়ক্রমে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানায় ১১ দলীয় ঐক্য। বৈঠক শেষে জোটের সমন্বয়ক ডঃহামিদুর রহমান আযাদ সাংবাদিকদের ব্রিফ করেন।

আরো খবর

চীনা ক্যাপ্টেনকে মুক্তি দিলো জাপান
চীনা ক্যাপ্টেনকে মুক্তি দিলো জাপান
নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে আদালতে রিটের সিদ্ধান্ত
নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে আদালতে রিটের সিদ্ধান্ত
পহেলা ফাল্গুণ ও ভালোবাসা দিবসে রঙিন খাগড়াছড়ি
পহেলা ফাল্গুণ ও ভালোবাসা দিবসে রঙিন খাগড়াছড়ি
নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-১৪
নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত-১৪
শার্শায় জামায়াতে ইসলামীর মাওলানা আজিজুর রহমান বিজয়ী
শার্শায় জামায়াতে ইসলামীর মাওলানা আজিজুর রহমান বিজয়ী
নড়াইলে বিল থেকে মরদেহ উদ্ধার
নড়াইলে বিল থেকে মরদেহ উদ্ধার
দিনাজপুরে ৬টি আসনের ৫টিতে ধানের শীষ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়
দিনাজপুরে ৬টি আসনের ৫টিতে ধানের শীষ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়
খুলনা-৪ আসনে ধানের শীষ প্রার্থী আজিজুল বারী হেলাল বিজয়ী
খুলনা-৪ আসনে ধানের শীষ প্রার্থী আজিজুল বারী হেলাল বিজয়ী