সর্বশেষ খবরঃ

নিউজ পোর্টাল চালুর আগেই নিবন্ধন করতে হবেঃতথ্যমন্ত্রী

নিউজ পোর্টাল চালুর আগেই নিবন্ধন করতে হবেঃতথ্যমন্ত্রী
নিউজ পোর্টাল চালুর আগেই নিবন্ধন করতে হবেঃতথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার:: আগামী বছর থেকে অনলাইন নিউজ পোর্টাল আগে নিবন্ধন করতে হবে,তারপর চালু করা যা‌বে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডঃ হাছান মাহমুদ।

বুধবার ( ৬ অক্টোবর ) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আ‌য়ো‌জিত সংলাপে তিনি এ কথা ব‌লেন।

তিনি বলেন,আমরা আলোচনা করেছি,আগামী বছর থেকে কোনও অনলাইন আত্মপ্রকাশ করার আগেই রেজিস্ট্রেশন নিতে হবে। তাহলে এখানে একটা শৃঙ্খলা আসবে।

হাছান মাহমুদ বলেন, পত্রিকা প্রকাশ করতে হলে প্রথমে ডিক্লারেশন নিতে হয়, এছাড়া কেউ পত্রিকা প্রকাশ করতে পারে না। অনলাইনের ক্ষেত্রেও তা হওয়া সমীচীন। সুতরাং আমরা অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যাবো। যেসব পত্রিকা নিয়মিত প্রকাশ করা হয় না সেসব পত্রিকা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, আপাতত এটা ( চালুর পর নিবন্ধন দেওয়া ) রেখেছি এজন্য যে, অনেকগুলো অনলাইন চালু আছে। আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করেছি অনেক পরে।

বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় প্রধান তথ্য কর্মকর্তা মোঃ শাহেনুর ‌মিয়া উপ‌স্থিত ছি‌লেন।

আরো খবর

বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরল শ্যামনগরের অপহৃত ৫ জেলে
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি
বায়ার্ন দুর্গ জয় করে ফাইনালে পিএসজি