সর্বশেষ খবরঃ

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কামরুজ্জামান শাহীন ( ভোলা )জেলা প্রতিনিধি :: নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে রেদোয়ান( ৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (০১ ফেব্রুয়ারি )সকাল ৯ টায় দিকে উপজেলার শশীভূষন থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আবু তাহের সর্দার বাড়িতে এ দুঘটনা ঘটে।

শিশুর মা মুক্তা বেগম বলেন, সকালে বাড়ির উঠানে খেলাধুলা করছিল শিশুটি। এসময় সকালের খাবার তৈরির কাজে ব্যস্ত ছিলেন শিশুর মা। কিছুক্ষণ পর শিশু রেদোয়ানকে উঠানে না পেয়ে বাড়ির আসপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশু রেদোয়ানের জুতা ভাসতে দেখেন। জুতার সুত্র ধরে ওই পুকুরে খুঁজতে পানিতে নামেন স্বজনরা পরে ওই পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রেদোয়ানকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু রেদোয়ান ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের মালেশিয়া প্রবাসী মোঃ রুবেলের ছেলে।
স্বজনরা জানান,শিশুর মা দুই মেয়ে ও একমাত্র ছেলে শিশু রেদোয়ানকে নিয়ে গত ১৫দিন আগে বোরহানউদ্দিন শ্বশুর বাড়ি থেকে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে বাবার বাড়িতে বেড়াতে আসেন।একমাত্র ছেলেকে হাড়িয়ে পাগল প্রায় মা মুক্তা বেগম।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ( ওসি )তারিক হাসান রাসেল এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় শিশুর লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
হীরা খাতুনের অভিযোগ ভিত্তিহীন জানিয়ে যশোর জেলা পুলিশের সংবাদ সম্মেলন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
সম্পত্তির বন্টন নিয়ে দিনাজপুরে ছেলের হাতে পিতা ও ভাই খুন
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
বেনাপোলে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হুমকিতে থানায় জিডি
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শার্শায় বিজিবির পৃথক অভিযানে ঔষধসহ চোরাচালানী পণ্য আটক
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
মধু সংগ্রহ কালে সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
শার্শায় কাভার্ডভ্যান ও মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী
মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবেঃপ্রধানমন্ত্রী