সর্বশেষ খবরঃ

নাগরিকদের পানির বিল না দেওয়ার আহবান জানালো যশোর পৌর নাগরিক কমিটি

নাগরিকদের পানির বিল না দেওয়ার আহবান জানালো যশোর পৌর নাগরিক কমিটি
নাগরিকদের পানির বিল না দেওয়ার আহবান জানালো যশোর পৌর নাগরিক কমিটি

যশোর প্রতিনিধি :: পৌর কর্তৃপক্ষ দাবি না মানা পর্যন্ত পানির বিল না দেওয়ার আহবান জানিয়েছেন পৌর নাগরিক কমিটি, যশোর। পলাশ বিশ্বাস সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বৃহষ্পতিবার  আজ ২৯ আগষ্ট সকাল ১১ টায় যশোর পৌর প্রশাসক জনাব রফিকুল ইসলামের নিকট পৌর নাগরিক কমিটি, যশোরের এক প্রতিনিধি দল বর্ধিত পানি বিল বাতিল, পৌর নাগরিক কমিটি, যশোরের সাথে আলোচনা করে পূনঃ কর নির্ধারণ করা ও পৌর সভার অতিত কাজের তদন্ত করে দূর্নীতির সাথে যুক্ত জনপ্রতিনিধি, কর্মচারিদের বিচার করা, সকল ওয়ার্ডের রাস্তা ও ড্রেন সংস্কার করা এবং পানির সংযোগ ঐচ্ছিক করার দাবিতে স্মারকলিপি প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নাগরিক কমিটি, যশোরের সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, অধ্যাপক মফিজুর রহমান রুন্নু, অধ্যক্ষ শাহিন ইকবাল, নাজিমউদ্দিন, শেখ আলাউদ্দিন, এস এ নাসির শেফার্ড, শুকুর আলী, মোঃ কামরুজ্জামান, এমদাদুল হক দুলাল, লিয়াকত হোসেন, ইকবাল খান, আলাউদ্দিন, আশরাফুল রহমান বুলবুল, বুলবুল খোকন, হাসান হাফিজুর রহমান, রেজাউল ইসলাম পাপিয়া রাজ্জাক প্রমুখ।

স্মারকলিপি প্রদান শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু বলেন, আমরা পৌর করের ১০ ভাগ পানি কর দিই। পৌরসভা আমাদের পানি সেবা দেয় না। আমাদের পানি কিনে নিতে হয়। সে পানির কোন জোর নাই এবং অস্বাস্থ্যকর।

পৌরসভা জোর করে আমাদের পানি সংযোগ নিতে বাধ্য করছে। সংযোগ বিচ্ছিন্ন করতে চাইলে বিচ্ছিন্ন করতে দিচ্ছে না। এটা কি মগের মুল্লুক! বিদ্যুৎ মূল্য বৃদ্ধির অজুহাতে ৩০ টাকা বিল একতরফা ভাবে বৃদ্ধি করেছে – এটা গোদের উপর বিষফোড়া।

বিদ্যুৎ বিল আমাদের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানেও বেড়েছে। বিদ্যুৎ বিল বৃদ্ধির কারনে সকল জিনিসের মূল্য বৃদ্ধি পেয়েছে। আমাদের আয় কি বৃদ্ধি পেয়েছে? এত নির্যাতন জুলুম মেনে নেওয়া যায় না।

পৌর কর্তৃপক্ষকে এক মাস সময় বেধে দেন বক্তারা। এর মধ্যে বর্ধিত পানি বিল বাতিল না করলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবো। এছাড়াও দাবি না মানা পর্যন্ত পানি বিল না দেওয়ার জন্য পৌর নাগরিকদের প্রতি আহবান জানান।

আরো খবর

বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
বনবিভাগের ছোড়া গুলিতে সুন্দরবনের কাঁকড়া আহরণকারীর মৃত্যু
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
শার্শায় পুলিশের হাতে নেশা জাতীয় সিরাপসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
রামগড়ে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ আটক-৩
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৮ জেলেকে অপহরণ 
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার
খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার