সর্বশেষ খবরঃ

না ফেরার দেশে পাড়ি জমালেন তাহেরা চৌধুরী

না ফেরার দেশে পাড়ি জমালেন তাহেরা চৌধুরী
না ফেরার দেশে পাড়ি জমালেন তাহেরা চৌধুরী

প্রখ্যাত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর স্ত্রী চিত্রশিল্পী ও সেতার শিল্পী তাহেরা চৌধুরী আর নেই। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

গতকাল রোববার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।

আজ সোমবার বাদ আসর আজিমপুর ছাপরা মসজিদে তাহেরা চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে।এরপর তাঁর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন হাসান উজ জামান মনি।

তাহেরা চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই হাসান উজ জামান মনি ( জুডো মনি )। তিনি বলেন, তাহেরা চৌধুরী নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত শুক্রবার নিজ বাসায় পড়ে গিয়ে তিনি আঘাত পান।

তাহেরা চৌধুরী ঢাকা আর্ট কলেজ, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রথম পাঁচ নারী শিক্ষার্থীর একজন ছিলেন। তিনি বেশ কয়েকটি চিত্রপ্রদর্শনী করেছেন। দেশের বাইরে বিভিন্ন চিত্রকর্মশালায় অংশ নিয়েছেন। তাহেরা চৌধুরীর বাবার নাম খান সাহেব বদর উদ্দীন আহমেদ। মায়ের নাম হাসিনা বেগম।

আরো খবর

ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ফিমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
হাসপাতালে অভিযান চালিয়ে ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
কাশিয়ানীতে আওয়ামীলীগের ১০ নেতার পদত্যাগ
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেটের সড়ক দুর্ঘটনায় গঠিত হলো ৫ সদস্যের তদন্ত কমিটি
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কূপের রহস্যময় ঢেউ নিয়ে যা জানালো ভূতত্ত্ববিদরা
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি গোবিন্দ কির্ত্তনীয়া
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার
নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার