সর্বশেষ খবরঃ

নদী পুনরুদ্ধারে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

নদী পুনরুদ্ধারে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
নদী পুনরুদ্ধারে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা ও এর আশপাশের এলাকার সব খাল এবং বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী যত দ্রুত সম্ভব পুনরুদ্ধার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার ( ৪ ডিসেম্বর ) প্রধানমন্ত্রী তার কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে ঢাকার চারপাশের নদীগুলোর নাব্যতা রক্ষা ও দূষণ রোধে প্রণীত মহাপরিকল্পনার আলোকে জরিপ প্রতিবেদন উপস্থাপন এবং সংশ্লিষ্ট প্রকল্প গ্রহণের নীতিগত সিদ্ধান্ত সম্পর্কিত এক বৈঠকে এ নির্দেশনা দেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, ঢাকা ও আশপাশের নদী এবং খাল পুনরুদ্ধারের জন্য সাতটি হটস্পট চিহ্নিত করা হয়েছে।

সেগুলো হলো- গাজীপুর, গড়ানচটবাড়ি, সাভার, পূর্বাচল, কল্যাণপুর, নারায়ণগঞ্জ ও কামরাঙ্গীরচর।প্রধানমন্ত্রী এই সাতটি চিহ্নিত হটস্পটে অগ্রাধিকার ভিত্তিতে সমন্বিত প্রকল্প গ্রহণের নির্দেশ দেন এবং পর্যায়ক্রমে সারা দেশে এই হটস্পট কৌশল বাস্তবায়নের পরামর্শ দেন।বৈঠকে প্রতিবেদন উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া।

এর আগে, সভায় সূচনা বক্তব্যে শেখ হাসিনা নদী দূষণ বন্ধের নির্দেশ দিয়ে বলেন,দেশকে বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে। তিনি বলেন, ‘বাংলাদেশকে বাঁচাতে হলে, আমাদের নদীগুলোকে বাঁচাতে হবে।তিনি বলেন, আমাদের বাংলাদেশের বেঁচে থাকাও এই নদীর ওপর নির্ভর করে।

আরো খবর

শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শ্যামনগরে কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়লো ব্রিজের রেলিং
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
শার্শায় শিশু ধর্ষণের দায়ে কিশোর গ্রেফতার
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে এক দিনে সাত জনের মৃত্যু
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করায় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
এনজিও কর্মী সেজে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ