সর্বশেষ খবরঃ

নড়াইলের নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের যোগদান

নড়াইলের নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের যোগদান
নড়াইলের নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের যোগদান

স্টাফ রিপোর্টার :: নড়াইলে নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবীরক কর্মস্থলে যোগদান করেছেন।এ সময় তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন নড়াইল জেলা পুলিশের কর্মকর্তারা।

সোমবার ( ৯ সেপ্টেম্বর ) সকালে তিনি যোগদান করেন। পুলিশ সুপার কাজী এহসানুল কবীর পাবনা জেলার সদর থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ২৭ তম বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

চাকুরী জীবনে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা,ময়মনসিংহ সদর, ময়মনসিংহ জেলা; ৬ এপিবিএন, বরিশাল এ দায়িত্ব পালন করেছেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সার্কেল,নোয়াখালী জেলার বেগমগঞ্জ সার্কেল, ডিএমপি ঢাকায় পিওএম উত্তর বিভাগে সফলতার সহিত দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে BANFPU-2,দারফুর, সুদান মিশন সম্পন্ন করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্সে ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট উইং এ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ পুলিশ সুপার হিসেবে পিবিআই, বগুড়া জেলায় কর্মরত ছিলেন।

তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পুলিশ সুপার দুই ছেলে সন্তানের জনক।

আরো খবর

ঈদুল আযহার নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের সর্ববৃহৎ ঈদগা মাঠ
ঈদুল আযহার নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের সর্ববৃহৎ ঈদগা মাঠ
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
শার্শায় চাঁদার দাবীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বেনাপোলে চাঞ্চল্যকর ইউনুস আলী হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
শার্শায় প্রাইভেটকার হতে বিদেশী জাল উদ্ধারসহ গ্রেফতার-১
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
ফরেনসিক রিপোর্টে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ মিলেছে
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
রামিসসহ নারী ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা